Kedarnath Mandir: ভাইফোঁটা ও কেদারনাথের মধ্যে কী সম্পর্ক, কেন আজকের দিনেই বন্ধ হয় মন্দিরের দরজা?

Kedarnath Mandir Door Close Date: প্রতি বছর ভাইফোঁটার দিন বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। এদিনও তার অন্যথা হল না। মন্দিরের বিশেষ পুজোর পর বন্ধ হল মন্দিরের দরজা। কিন্তু প্রতি বছর কেন ভাইফোঁটার দিনই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ থাকে?

Advertisement
ভাইফোঁটা ও কেদারনাথের মধ্যে কী সম্পর্ক, কেন আজকের দিনেই বন্ধ হয় মন্দিরের দরজা?কেন আজকের দিনেই বন্ধ হয় কেদারনাথ মন্দিরের দরজা?
হাইলাইটস
  • আজ ১১ নভেম্বর, বুধবার বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা।
  • প্রতি বছর এই ভাইফোঁটার দিনেই বন্ধ হয় মন্দিরের কপাট।
  • ভাইফোঁটায় দরজা বন্ধ করার এই ঐতিহ্য কেন?

আজ ১১ নভেম্বর, বুধবার বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা। প্রতি বছর এই ভাইফোঁটার দিনেই বন্ধ হয় মন্দিরের কপাট। টানা ৬ মাস বন্ধ থাকার ফের মন্দিরে প্রবেশ করতে পারেন ভক্তরা। রীতি অনুযায়ী ভাইফোঁটার দিন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করার একটি ঐতিহ্য রয়েছে। এই দিনে,পূজার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর বাবা কেদার ছয় মাস উখি মঠে থাকেন। ভাইফোঁটায় দরজা বন্ধ করার এই ঐতিহ্য কেন এবং এরপর বাবা কেদারের পূজা কোথায় করা হয়? তা জেনে নিন

শুধু ভাইফোঁটার দিনই কেন কেদারনাথের দরজা বন্ধ করা হয়?

এই প্রথার পিছনে অনেক ধর্মীয় বিশ্বাস এবং পৌরাণিক কাহিনী রয়েছে। একটি বিশ্বাস মহাভারতের সময়কালের বলে মনে করা হয়। বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ভগবান শিবের সন্ধানে হিমালয়ে যাত্রা করেছিলেন। দ্রৌপদী এই যাত্রায় তাদের সঙ্গে ছিলেন। বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা কেদারনাথে ভগবান শিবের পূজা করেছিলেন। ভাইফোঁটার দিনে তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ (অর্পণ) করেছিলেন। বলা হয় এর পরে, তাঁরা তাঁদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এবং স্বর্গে গমন করেন। তাই এই দিনটিকেই মন্দিরের দরজা বন্ধ করার দিন হিসেবে বাছা হয়।

তুষারপাত এবং ঠান্ডাও একটি বড় কারণ

ভাইফোঁটার পর কেদারনাথের পাহাড়ে শীত দ্রুত বাড়তে শুরু করে। কেদারনাথ ধাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৪ মিটার উচ্চতায় অবস্থিত। শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং ভারী তুষারপাত হয়। এর ফলে মন্দির এবং আশেপাশের রাস্তা বরফে ঢেকে যায়, যা ভক্তদের তীর্থস্থানে পৌঁছানো কঠিন করে তোলে। এই কারণে ভাইফোঁটার দিন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বৈদিক মন্ত্র ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়।

দরজা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা কেদারের পূজা কোথায় করা হয়?

Advertisement

কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও বাবা কেদারের পূজা চলতে থাকে। মন্দির বন্ধ করার পর, ডোলিতে করে মূর্তি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয়। উখিমঠকে বাবা কেদারের শীতকালীন বাসস্থান বলে মনে করা হয়। পরবর্তী ৬ মাস ধরে এখানে পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এই সময়ে ভক্তরা উখিমঠে গিয়ে কেদার বাবার দর্শন করতে পারেন। 

কখন মন্দির খোলা হয়?

প্রতি বছর মহাশিবরাত্রির দিনে মন্দিরের দরজা ফের খোলার তারিখ ও শুভ সময় নির্ধারণ করা হয়। এরপর গ্রীষ্মকালে কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

 

POST A COMMENT
Advertisement