Lakshmi Puja 2026 Timings: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ সময় কখন, কোন সময় শেষ তিথি? পঞ্জিকা যা বলছে

রবিবার, ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু কোন সময় লাগছে পূর্ণিমা? কোন সময়টা পুজো করা সবথেকে শুভ? কোন কোন নিয়ম মেনে পুজো করলে মায়ের কৃপা পাবেন? জেনে নিন।

Advertisement
রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ সময় কখন, কোন সময় শেষ তিথি? পঞ্জিকা যা বলছেকোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬-এর সেরা সময় কখন?
হাইলাইটস
  • রবিবার, ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো
  • কিন্তু কোন সময় লাগছে পূর্ণিমা?
  • কোন সময়টা পুজো করা সবথেকে শুভ?

দুর্গাপুজো সব শেষ হয়েছে। এবার কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য তৈরি হচ্ছে বাঙালি। ২৫ অক্টোবর, রবিবারই লক্ষ্মীপুজো হবে। কিন্তু প্রশ্ন হল, কোজাগরী লক্ষ্মীপুজোর সেরা সময় কখন? কীভাবে পুজো করলে সবথেকে বেশি লাভ হবে? সেই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে এই নিবন্ধটি পড়তেই হবে। এখানে পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মীপুজোর সেরা সময় জানান হল। 

কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত?
এই পঞ্জিকা মতে, ২০২৬ সালের কোজাগরী লক্ষ্মীপুজো ৮ কার্তিক, রবিবার পড়ছে। ইংরেজি হিসেবে ২৫ অক্টোবর পালিত হবে লক্ষ্মীপুজো। 

এই পঞ্জিকা মতে, কোজাগরী পূর্ণিমার তিথি রবিবার, ২৫ অক্টোবর, সকাল ১১টা ৫৮ মিনিটে শুরু হবে। লক্ষ্মীপুজোর পূর্ণিমা তিথি শেষ হবে বাংলা হিসেবে ৯ কার্তিক, সোমবার। ইংরেজিতে ৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে শেষ হবে তিথি। 

গুপ্তপ্রেস পঞ্জিকা কী বলছে?
কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি সম্পর্কে জানিয়েছে গুপ্তপ্রেস পঞ্জিকাও। তারা জানিয়েছে, ৭ কার্তিক, রবিবার বা ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো হবে। ওই দিন পুজোর সময় শুরু হবে সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ হবে সোমবার। ওই দিন সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে লক্ষ্মী পুজো শেষ হবে।

কখন পুজো করলে ভাল? 
কতক্ষণ লক্ষ্মীপুজো করতে পারবেন, সেটা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। এবার কথা হল, কোন সময় পুজো করা ভাল? এক্ষেত্রে অধিকাংশ বাড়িতেই সন্ধের পর পুজো হয়। সেটা ঠিকই রয়েছে। তবে আপনার জন্য কোন সময়টা খুব ভাল হবে কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য, সেটা একবার পুরোহিতকে জিজ্ঞেস করে নেবেন। সেই অনুযায়ী করবেন পুজো। 

কোন কোন নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মীপুজো করবেন? 

  • নতুন প্রতিমা বাড়িতে যখন প্রবেশ করাবেন, তখন উলুধ্বনি দেবেন। 
  • যেই জায়গায় পুজো হবে, সেই জায়গাটা পরিষ্কার করে নিন। সেখানে লক্ষ্মীর আসন সাজিয়ে নিতে হবে। তারপরই প্রতীমা রাখুন।
  • বাড়ির প্রবেশপথে আলপনা দিন। 
  • বাড়ির গেট থেকে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে পারেন।
  • অনেক ফুল দিয়ে দেবীর আরাধনা করুন। দেবীর মন পেতে ফল, মিষ্টি, নারকেল, চিঁড়ে, খই ও অন্যান্য নৈবেদ্য দিয়ে পুজোর আয়োজন করতে পারেন।
  • এই দিন মাকে পায়েস করে দিতে পারেন।
  • এই দিন লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করুন। 

তাহলেই ভাল ফল পাবেন। দেখবেন লক্ষ্মীর কৃপায় আপনার ধন ও ঐশ্বর্য বাড়বে। 
 

 

POST A COMMENT
Advertisement