কোজাগরী লক্ষ্মী পুজোরাত পোহালেই বাংলার ঘরে ঘরে পালন হবে কোজাগরী লক্ষ্মীপুজো। আশ্বিন মাসে শুক্ল পক্ষের শেষে পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। বিশেষ করে পূর্ব বাংলার মানুষেরাই এই পুজো করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ঘটি বাড়িতেও এই পুজোর চল রয়েছে। পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার সন্ধ্যাতেই লক্ষ্মীপুজো করা হবে। কারণ, পূর্ণিমা তিথি ২৫ অক্টোবর সকালেই শুরু হচ্ছে এবং রাতেও থাকছে। ২৬ অক্টোবর সকালে তিথি শেষ হয়ে যাবে। তাই কোজাগরী পূর্ণিমার রাতেই দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন করতে পারেন ভক্তরা। এই পুজোর জন্য কী কী লাগবে? লাস্ট মিনিটে জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দ অনুযায়ী কী কী কিনবেন?
কোজাগরী লক্ষ্মীপুজোয় কী কী লাগবে? জানুন পুরো ফর্দ (Kojagari Laxmi Puja Full List)
কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দে মূল জিনিস অল্পই: ঘট, মাটি, ধান, সিঁদুর, আমপল্লব, ফুল, দূর্বা, আতপ চাল, চন্দন, গঙ্গাজল বা পরিষ্কার জল, ধূপ, প্রদীপ, ঘটের ওপর একটি কাঁঠালি কলা বা হরীতকী, নারায়ণের জন্য দুটি তুলসীপাতা আর নৈবেদ্য। রাত জাগার জন্য চিঁড়ে, নারকেল ও ডাব রাখুন। পুরোহিত দিয়ে পূর্ণ পূজা করালে দশকর্ম ভাণ্ডার থেকে আরও কিছু জিনিস লাগে। নিচের তালিকা প্রতি বছরের কোজাগরি পূর্ণিমায় কাজে লাগবে।
লক্ষ্মীপুজোর ফর্দ
বাড়িতে দেবীর মূর্তি পুজো হলে, সেই মূর্তি বা সড়া কিনতে হবে। অনেকে লক্ষ্মীর ছবিতেও পুজো করেন। তাও করতে পারেন। লাগবে ফুল, দূর্বা, বেলপাতা, মালা, প্রসাদের জিনিসপত্র। ফুলের মধ্যে পদ্ম ফুল অর্পণ করতে হবে দেবীকে।
ঘট, মাটির বা তামার
মাটি ও ধান, ঘট বসানোর জন্য
সিঁদুর
আমপল্লব: বিজোড় পাতার একটি ডাল
ফুল
দূর্বা
দুটি তুলসীপাতা, শুধু নারায়ণের জন্য
একটি কাঁঠালি কলা অথবা একটি হরীতকী, ঘটের ওপর রাখার জন্য
চন্দন
আতপ চাল
গঙ্গাজল বা পরিষ্কার জল
একটি ছোট তামার পাত্র, সূর্যকে জল দেওয়ার জন্য
ধূপ
প্রদীপ
নৈবেদ্য: বাতাসা, ফল, নাড়ু
রাতের জন্য চিঁড়ে, নারকেল ও ডাব
মায়ের কাছে রাখার জন্য থালা (Kojagari Laxmi Puja Thala)
- লক্ষ্মী ঝাঁপি
- সিঁদুরের কৌটো
- আতপ চাল
- আমলকি ৪টি
- সিঁদুর, আলতা
- লক্ষ্মী কড়ি (৫টি)
- শাখা, পলা, লোহা
- মায়ের ওড়না
- শুকনো হলুদ (৫টি)
- সুপারি (৫টি)
- পান পাতা
- পদ্মবীজ (৫টি)
- ১টি কুণ্ডহাঁড়ি
- ১টি তেকাঠি
- ১টি দর্পণ
- পঞ্চগুঁড়ি
- পঞ্চগব্য
- পঞ্চরত্ন
প্রদীপ-ধুপ ধুনো
- ধূপদানি, ধূপকাঠি
- পঞ্চ প্রদীপ
- প্রদীপ
- কর্পূর
- ধুপ ধুনো
- তিলের তেল/ ঘি
ফুল
আম পাতা ঘটের জন্য, বেল পাতা, দূর্বা, গাঁদা, পদ্ম ফুল, জবা। নারায়ণের জন্য তুলসি পাতা। মা লক্ষ্মীর আগে নারায়ণের পুজো করতে হবে। মা লক্ষ্মীকে তুলসী নিবেদন করবেন না। নারায়ণের জন্য নিবেদন করুন।
প্রসাদ
মুড়ি, মুড়কি, মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, খই, চিঁড়ে, বাতাসা, মিষ্টি, পায়েস মায়ের খুবই প্রিয়। লক্ষ্মীপুজোয় গোটা ৫টি ফল লাগে। অবশ্যই কিনে নেবেন।
এছাড়া লাগবে লক্ষ্মী পাঁচালি। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পড়ে নেবেন।
কোজাগরী লক্ষ্মীপুজো করতে গেলে এই উপকরণগুলি লাগে। যে কোনও দশকর্মার দোকানে এগুলি পেয়ে যাবেন। আগে থেকে এগুলি সাজিয়ে নিয়ে তারপর পুজোয় বসুন।
‘কোজাগরী’ শব্দটির মানে কী?
‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ? বিশ্বাস করা হয়, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি। তবে পূর্ণিমা তিথিতে ভর সন্ধেয় পুজো করা সবচেয়ে শুভ।