Krishna Janmastami Vastu Tips: জন্মাষ্টমীতে রাখুন ময়ূরের পালক, অর্থকষ্ট দূর হবে

Kishna Janmastami Vastu Tips: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে নানান ধরনের উৎসব গোটা দেশে পালিত হচ্ছে। ২০২২ -এর জন্মাষ্টমীতে বিশেষ যোগ তৈরি হয়েছে। ১৮ ও ১৯ অগাস্ট জন্মাষ্টমী পালিত হতে চলেছে। এই সময়কালের মধ্যে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার কারণে বাস্তুমতে ময়ূরের পালক রাখলে এ সময়ে মিলতে পারে দারুণ ফল।

Advertisement
জন্মাষ্টমীতে রাখুন ময়ূরের পালক, অর্থকষ্ট দূর হবেজন্মাষ্টমীতে বাস্তুমতে রাখুন ময়ূরের পালক (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে নানান ধরনের উৎসব গোটা দেশে পালিত হচ্ছে
  • ২০২২ -এর জন্মাষ্টমীতে বিশেষ যোগ তৈরি হয়েছে
  • ১৮ ও ১৯ অগাস্ট জন্মাষ্টমী পালিত হতে চলেছে

Kishna Janmastami Vastu Tips: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে নানান ধরনের উৎসব গোটা দেশে পালিত হচ্ছে। ২০২২ -এর জন্মাষ্টমীতে বিশেষ যোগ তৈরি হয়েছে। ১৮ ও ১৯ অগাস্ট জন্মাষ্টমী পালিত হতে চলেছে। এই সময়কালের মধ্যে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার কারণে বাস্তুমতে ময়ূরের পালক রাখলে এ সময়ে মিলতে পারে দারুণ ফল। খুলতে পারে আর্থিক ভাগ্য।

জীবনের দিক ও অবস্থা পরিবর্তনে সহায়ক

ময়ূরের পালকের মধ্যে সমস্ত দেবতা ও নব গ্রহের বাস। প্রতিটি ধর্মেই ময়ূরের পালক শুভ বলে মনে করা হয়। ময়ূরের পালক অনেক দেবতার প্রিয় অলঙ্কার। ভগবান কৃষ্ণ, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, ইন্দ্রদেব, শিবের পুত্র কার্তিক এবং শ্রী গণেশেরও প্রিয় অলংকার। সকলেই কোন না কোন রূপে ময়ূরের পালকের ব্যবহার করেছেন। তাই এই ময়ূরের পালক জীবনের দিক ও অবস্থা পরিবর্তনে সহায়ক বলে মনে করা হয়।

ময়ূরের পালকে আর্থিক উন্নতি

জন্মাষ্টমীতে ময়ূরের পালক ঘরে আনলে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। এতে বাস্তু দোষ দূর হয়ে ঘরে আসে শান্তি। আর্থিক উন্নতির শুভ সময় তৈরি হয়। ঘরে ধন সম্পত্তির জোয়ার আসে। শোওয়ার ঘরের পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আটকে থাকা সব কাজ পূরণ হয়ে যায়। ঘরে ময়ূরের পালক রাখলে অশুভ শক্তি ধারে কাছে আসে না। ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

যে শিশুরা পড়াশুনায় মনোযোগী হতে পারে না, তারা ময়ূরের পালক ঘরের মাঝখানে বা বইয়ে রাখলে উপকার মিলবে। 

POST A COMMENT
Advertisement