মহা শিবরাত্রিতে করুন শিবের বিশেষ আরতি, এই মন্ত্রে তুষ্ট হন মহাদেব

হিন্দু ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি পুরোপুরি মহাদেবের উদ্দেশে নিবেদিত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। ইতিমধ্যেই সকাল থেকে দেশের সবকটি শিব মন্দিরে ভক্তদের ঢল পড়েছে।

Advertisement
মহা শিবরাত্রিতে করুন শিবের বিশেষ আরতি, এই মন্ত্রে তুষ্ট হন মহাদেবমহা শিবরাত্রিতে করুন শিবের বিশেষ আরতি
হাইলাইটস
  • হিন্দু ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে।
  • ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়।
  • এই দিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল।

হিন্দু ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি পুরোপুরি মহাদেবের উদ্দেশে নিবেদিত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। ইতিমধ্যেই সকাল থেকে দেশের সবকটি শিব মন্দিরে ভক্তদের ঢল পড়েছে। পাড়ার ছোট ছোট মন্দির থেকে শুরু করে বড় বড় ধামগুলিতেও এদিন তিল ধারণের জায়গা পাওয়া যায় না। সকলেই চান শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ পেতে। 

সনাতন মতে বিশ্বাস করা হয়, এই দিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। মহাদেবের মাথায় জল ঢালা ছাড়াও, বেলপাতা নিবেদন ও সুখ-সমৃদ্ধির জন্য দেবতার সামনে আরতিও করা হয়। আরতির এই মন্ত্র বা স্তোত্র পাঠ করলে দেবাদিদেব স্বয়ং খুশি হন বলে মনে করা হয়। সেই মন্ত্র কী কী?

শিবের মন্ত্র 

কর্পুরগৌরম করুণাবতারম সংসারসারম ভূজগন্ধরহরম | সদা বসন্তং হৃদয়াবিন্দে ভবং ভবানী সহিতং নমামি॥
জয় শিব ওমকারা হর ওম শিব ওমকারা। ব্রহ্মা বিষ্ণু সদাশিব অদ্ধাঙ্গি ধারা।।

শিবের আরতি

ওঁ জয় শিব ওংকারা...
একানন চতুরানন পঞ্চানন রাজে।
হংসাসন, গরুড়াসন, বৃষবাহন সাজে॥

ওঁ জয় শিব ওংকারা...
দো ভুজ চারু চতুর্ভুজ দশ ভুজ অতি সোহেঁ। তিনোঁ রূপ নিরখতা ত্রিভুবন জন মোহেঁ॥

ওঁ জয় শিব ওংকারা...
অক্ষমালা, বনমালা, রুণ্ডমালাধারী।
চন্দন, মৃদমগ সোহেঁ, ভালে শশিধারী॥

ওঁ জয় শিব ওংকারা...
শ্বেতাম্বর, পীতাম্বর, বাঘাম্বর অঙ্গে।
সনকাদিক, ব্রহ্মাদিক, ভূতাদিক সঙ্গে॥

ওঁ জয় শিব ওংকারা...
কর কে মধ্য কমণ্ডল চক্র ত্রিশূল ধরতা। জগকর্তা, জগভর্তা, জগসংহারকর্তা॥

ওঁ জয় শিব ওংকারা...
ব্রহ্মা বিষ্ণু সদাশিব জানত অবিবেকা।
প্রণবাক্ষর মধ্যেঁ ইয়ে তিনোঁ একা॥

ওঁ জয় শিব ওংকারা...
কাশী মে বিশ্বনাথ বিরাজত নন্দী ব্রহ্মচারী।
নিত্য উঠি ভোগ লাগাবত মহিমা অতি ভারী॥

ওঁ জয় শিব ওংকারা...
ত্রিগুণ শিবজী কি আরতি জো কোনো নর গাভেঁ। কহত শিবানন্দ স্বামী মনবাঞ্ছিত ফল পাবেঁ॥

ওঁ জয় শিব ওংকারা... জয় শিব ওংকারা হর ওঁ শিব ওংকারা।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাঙ্গী ধারা॥ ওঁ জয় শিব ওংকারা॥

Advertisement

 

POST A COMMENT
Advertisement