Saptami Ashtami Puja Time: কালকেও সপ্তমীর পুজো হবে নাকি? অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় কখন? জানুন নির্ঘণ্ট

পুজোয় যদি একটুর জায়গায় আস্ত দুদিন সপ্তমী পাওয়া যায়, তবে তো উৎসবের আনন্দ আর উন্মাদনা দ্বিগুণ হওয়ারই কথা! কিন্তু এই 'সপ্তমী দুই দিন' পাওয়া নিয়েই তো যত বিপত্তি।

Advertisement
কালকেও সপ্তমীর পুজো হবে নাকি? অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় কখন? জানুন নির্ঘণ্ট  দুর্গাপুজো
হাইলাইটস
  • আজ সপ্তমী নাকি কাল এই নিয়ে বাঙালি ঘরে ঘরে এখন একটাই দ্বন্দ্ব।

পুজোয় যদি একটুর জায়গায় আস্ত দুদিন সপ্তমী পাওয়া যায়, তবে তো উৎসবের আনন্দ আর উন্মাদনা দ্বিগুণ হওয়ারই কথা! কিন্তু এই 'সপ্তমী দুই দিন' পাওয়া নিয়েই তো যত বিপত্তি। আজ সপ্তমী নাকি কাল এই নিয়ে বাঙালি ঘরে ঘরে এখন একটাই দ্বন্দ্ব। উৎসবের দিনে আচার-বিধি বা পুজো নিয়ে এই ধন্দ কাটিয়ে জেনে নিন পঞ্জিকা কী বলছে?

প্রথম সপ্তমীর নির্ঘণ্ট
আজ ১৭ই অক্টোবর, শনিবার, ২৯শে আশ্বিন হলো সপ্তমী অহোরাত্র। অর্থাৎ আজ দিনভর ও রাত জুড়ে রয়েছে সপ্তমী তিথির একচ্ছত্র আধিপত্য, আর এই দিনেই মহাসমারোহে সম্পন্ন হচ্ছে নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমীবহিত মূল পুজো। তাহলে আগামীকাল রবিবার আবার কীসের সপ্তমী? 

দ্বিতীয় সপ্তমীর নির্ঘণ্ট
পঞ্জিকার হিসেব বলছে, রবিবার অর্থাৎ ১৮ই অক্টোবর সকাল ৫টা ৫৩ মিনিট পর্যন্ত সপ্তমী তিথির অবশেষ রয়েছে। আর এই অল্প সময়ের অংশটুকুই অনেকের মনে ধন্দের সৃষ্টি করছে! অনেকেই ভাবছেন তবে কি আসল পুজো রবিবার? কিন্তু পঞ্জিকার নির্দেশ ও শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মূল সপ্তমীর আচার-অনুষ্ঠান, কল্পারম্ভ এবং মায়ের আরাধনার প্রধান দিনটি আজ শনিবারেই হচ্ছে। তবে আনন্দ এবার দ্বিগুণ কারণ আগামীকাল  একটা আস্ত দিন সবাই আনন্দে হই-হুল্লোড়ে কাটাতে পারবেন। এরপর ১৯ অক্টোবর ভোর ৭.৩০টার আগেই সেরে ফেলতে হবে মহাষ্টমীর অঞ্জলি।
 

মহাষ্টমীর পুজোর নির্ঘণ্ট
অষ্টমী তিথি শুরু ১৮ অক্টোবর রবিবার সকাল ৫ টা ৫৩। 

অষ্টমী তিথি শেষ হচ্ছে ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০। বাংলা ক্যালেন্ডার অনুসারে ১ কার্তিক।

পূর্বাহ্ন সকাল ৯ টা ২৮। 

সকাল ৭টা ৫-এর মধ্যে মহাষ্টমী আদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত মহাষ্টমীর ব্রত উপোস, অঞ্জলি শেষ করতে হবে।

সন্ধিপুজো শুরু সকাল ৭টা ২৬ গতে।  

সন্ধিপুজো শেষ করতে হবে সকাল ৮টা ১৪-এর মধ্যে। 

Advertisement

POST A COMMENT
Advertisement