Maha Shivratri 2022: শিবরাত্রিতে এবার দুর্লভ পঞ্চগ্রহী মহাসংযোগ, দিনটি অত্যন্ত শুভ কেন? জেনে নিন

Mahashivratri Maha Sanyog 2022: শিবরাত্রিতে এবার দু'দিনের পঞ্চগ্রহী মহাসংযোগ ঘটছে। সোমবার, ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ সোম প্রদোষ ব্রত, এবং মঙ্গলবার, ১ মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। ভগবান শিবকে উত্সর্গীকৃত এই দু'দিনই পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Advertisement
শিবরাত্রিতে এবার দুর্লভ পঞ্চগ্রহী মহাসংযোগ, দিনটি অত্যন্ত শুভ কেন? জেনে নিনMahashivratri: শিবরাত্রিতে এবার দুর্লভ পঞ্চগ্রহী মহাসংযোগ
হাইলাইটস
  • শিবরাত্রিতে এবার দু'দিনের পঞ্চগ্রহী মহাসংযোগ ঘটছে
  • সোমবার, ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ সোম প্রদোষ ব্রত
  • মঙ্গলবার, ১ মার্চ মহাশিবরাত্রি পালিত হবে

Mahashivratri Maha Sanyog 2022: শিবরাত্রিতে (Shivratri) এবার দু'দিনের পঞ্চগ্রহী মহাসংযোগ (Panchgrahi Maha Sanyog) ঘটছে। সোমবার, ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ সোম প্রদোষ ব্রত, এবং মঙ্গলবার, ১ মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। ভগবান শিবকে উত্সর্গীকৃত এই দু'দিনই পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষীরা বলছেন, এর আগে ১২-১৩ ফেব্রুয়ারি ২০১৮-তে এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল। আবার ২০ বছর পর অর্থাৎ ২০৪২-এ দু'দিনের শিবরাত্রিতে মহামিলন ঘটবে।

মহাশিবরাত্রি (Mahashivratri) কখন এবং কেন পালিত হয়?

ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। হিন্দু ধর্মঅনুসারে, এই দিনে ভগবান শিব আবির্ভূত হন। এছাড়াও এই দিনে শিবের বিবাহের কথাও বলা হয়। এই দিনে মহাদেবের আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত সুখ প্রাপ্তি হয়। শিবরাত্রিতে উপবাস, উপবাস মন্ত্র উচ্চারণ ও রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব আছে বলে বলা হয়।

এবারের মহাশিবরাত্রির বিশেষত্ব কী?

জ্যোতিষীদের মতে, এবার মহাশিবরাত্রে শিব যোগের পাশাপাশি মকর রাশিতে পঞ্চগ্রহী যোগ এবং কুম্ভ রাশিতে সূর্য-গুরু যোগ হবে। গ্রহের এই বিরল সংমিশ্রণে, ভগবান শিবের উপাসনা বেশি ফলদায়ক বলে মনে করা হয়। যারা এই দিনে ভগবান শিবের পুজো করেন তারা আশানুরূপ ফল পেতে পারেন।

একই সময়ে, ২৮ ফেব্রুয়ারি সোম প্রদোষ উপবাসে সর্বার্থসিদ্ধি যোগে ভগবান শিবের আরাধনা করা ভক্তদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। এই দিনে, সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে, সম্পূর্ণ আচারের সঙ্গে মহাদেবের পুজো করুন। এতে জ্ঞাতসারে বা অজান্তে সংঘটিত পাপের প্রায়শ্চিত্ত হয়। মহাশিবরাত্রির আগে সোম প্রদোষের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

মহাশিবরাত্রিতে কীভাবে শিবের পুজো করবেন?

এই দিন সকালে স্নান করে শিবের পুজো করার ব্রত নিন। সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং শিবকে জল নিবেদন করুন। এর পরে, পঞ্চোপচার পূজো করুন এবং শিবের মন্ত্রগুলি জপ করুন। রাতে শিব মন্ত্র ছাড়াও রুদ্রাষ্টক বা শিব স্তূতি পাঠ করা যেতে পারে। চার প্রহরে পুজো করলে প্রথম ভাগে দুধ, দ্বিতীয় ভাগে দই, তৃতীয় ভাগে ঘি ও চতুর্থ ভাগে মধু দিয়ে পুজো করুন। প্রতিটি পর্যায়ে জল ব্যবহার করা আবশ্যক। সব সমস্যা থেকে মুক্তি পেতে এই দিনে পুজো করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement