Makar Sankranti 2023 Punya Snan Time: দারিদ্র্য ঘুচে যায় ঠিক সময়ে স্নানে, এবার মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের শুভ সময় ঠিক কখন?

Makar Sankranti 2023 Snan Timing: পৌষ মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি (Makar Sankranti) উৎসব পালিত হয়। মকর সংক্রান্তির দিন সূর্যদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। পুরাণে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবে বর্ণিত হয়েছে।

Advertisement
দারিদ্র্য ঘুচে যায় ঠিক সময়ে স্নানে, এবার মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের শুভ সময় ঠিক কখন?মকর সংক্রান্তিতে পুণ্যস্নান (ছবি: PTI)
হাইলাইটস
  • পৌষ মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়
  • মকর সংক্রান্তির দিন ভগবান সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন
  • পুরাণে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবে বর্ণিত হয়েছে

Makar Sankranti 2023 Snan Timing: পৌষ মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি (Makar Sankranti) উৎসব পালিত হয়। মকর সংক্রান্তির দিন সূর্যদেব ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। পুরাণে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবে বর্ণিত হয়েছে। মকর সংক্রান্তির দিনে সূর্যের পুজো করা শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তি থেকেই ঋতু পরিবর্তন শুরু হয়। মকর সংক্রান্তি শীতের শেষ এবং বসন্তের শুরুর পর্ব। এবার মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার পালিত হবে। তবে পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে আজই।

পুণ্যস্নানের শুভ সময় (Makar Sankranti 2023 Snan Timing)
মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার রাত ২টো৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত। আজ থেকেই পুণ্যস্নান শুরু হয়েছে।

পুণ্যকাল - ১৫ জানুয়ারি, সকাল ৬টা ৪৭ থেকে বিকেল ৫টা ৪০ মিনিট।

মহাপুণ্য কাল - ১৫ জানুয়ারি, সকাল ৭টা ১৫ থেকে ৯টা ৬ পর্যন্ত।

মকর সংক্রান্তিতে স্নান ও দানের গুরুত্ব 
মকর সংক্রান্তিতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্বও ব্যাখ্যা করা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, মকর সংক্রান্তির দিন দান করলে শতগুণ ফল পাওয়া যায়। এই দিনে পবিত্র সময়ে দান, স্নান বা শ্রাদ্ধ করা শুভ। শাস্ত্রে মকর সংক্রান্তিতে গঙ্গাস্নানের বিশেষ মহিমা বলা হয়েছে।

মকর সংক্রান্তির দিন ঘি, তিল, কম্বল, খিচুড়ি দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন তিল, গুড় ও খিচড়ি দান করলে ভাগ্যের পরিবর্তন হয়।
 

Advertisement

POST A COMMENT
Advertisement