হস্তরেখা হস্তরেখা শাস্ত্র কেবল ভারতে নয় বিশ্বজুড়ে জনপ্রিয়। বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যক্তির তালুতে অনেক গোপন রহস্য লুকানো থাকে। যদি আপনার হাত দেখার দক্ষতা থাকে, তাহলে আপনি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ- ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলিও সহজে জানতে পারবেন। হাতের রেখা শুধুমাত্র মানুষের চরিত্র এবং প্রকৃতির বিষয়ে কথা বলে না। হস্তরেখা থেকে ভবিষ্যত সম্পর্কেও অনেক কিছু জানা যায়। হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের রেখা এবং চিহ্ন দেখে অনেক কিছুই অনুমান করা সম্ভব।
হস্তরেখা থেকে যে কোনও ব্যক্তির বিয়ের সম্ভাবনা এবং বৈবাহিক অবস্থা বোঝা যেতে পারে। হাতের বিভিন্ন রেখা জীবনের অনেক দিক যেমন সম্পদ, বয়স, প্রতিপত্তি, কেরিয়ার এবং সম্পর্ক প্রতিফলিত করে। বিয়ে, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করা হয়। মানুষ সবসময় তাদের বিবাহিত জীবন সম্পর্কে কৌতূহলী থাকে। অনেকের মনে প্রশ্ন থাকে, বিয়ের পর তাদের জীবন কেমন হবে, কীভাবে বিয়ে হবে। যদিও জ্যোতিষশাস্ত্র বা রাশিফল তার ইঙ্গিত দেয়। হস্তরেখা শাস্ত্র বিয়ে এবং সম্পর্কের সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট বিষয়গুলিও প্রকাশ করে।
আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রেম বিয়ে (লভ ম্যারেজ) এবং পারিবারিক সম্মতিতে বিয়ে (অ্যারেঞ্জড ম্যারেজ)—এই বিষয়টি নিয়ে বেশ জোর আলোচনা চলছে। কিন্তু আপনি কি জানেন যে, হাতের রেখা দেখেও লভ না অ্যারেঞ্জড ম্যারেজ হবে- তা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব? হাতের প্রধান রেখাগুলো—যেমন আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা- এই শাস্ত্রে বিশেষভাবে পরীক্ষা করা হয়। এই রেখাগুলোর ওপর ভিত্তি করেই কোনও ব্যক্তির জীবন, পেশা, স্বাস্থ্য এবং সম্পর্ক সম্পর্কে জানার চেষ্টা করা হয়। এছাড়া, হাতের রেখা দেখে কোনো ব্যক্তির বৈবাহিক অবস্থা, তার ভবিষ্যৎ দাম্পত্য জীবন এবং তার কীভাবে বিয়ে হবে তাও জানা সম্ভব।
কীভাবে বুঝবেন আপনার কীভাবে বিয়ে হবে?
হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, হাতের তালুর রেখাগুলো বিয়ে এবং সম্পর্ক সংক্রান্ত অনেক ইঙ্গিত বহন করে। বিশেষ করে, কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে অবস্থিত 'বিবাহ রেখা' দেখে নির্ধারণ করা যায় যে, কোনও ব্যক্তির বিয়ে প্রেমঘটিত হবে নাকি পারিবারিক সম্মতিতে হবে।
যদি বিয়ের রেখাটি ওপরের দিকে বেঁকে হৃদয় রেখার দিকে অগ্রসর হয়, তবে তা প্রেম করে বিয়ের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। এই ধরনের ব্যক্তিরা নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নেন এবং তাদের প্রেমের সম্পর্কটি পরিণয়ে রূপ নেওয়ার বা বিবাহ পর্যন্ত গড়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, যদি বিবাহ রেখাটি সোজা, স্পষ্ট এবং হৃদয় রেখা থেকে সম্পূর্ণ আলাদা হয়, তবে তা পারিবারিক সম্মতিতে বিয়ের লক্ষণ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে পরিবার বা অভিভাবকদের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ হয় এবং দাম্পত্য জীবন সাধারণত স্থিতিশীল ও সুখের হয় বলে মনে করা হয়।
হাতের তালুতে বিবাহ রেখাটি ঠিক কোথায় থাকে?
হস্তরেখা শাস্ত্রে, হাতের তালুর এক প্রান্তে—কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে—যে রেখাটি থাকে, তাকেই 'বিবাহ রেখা' বলা হয়। কারও কারও ক্ষেত্রে এই স্থানে একাধিক রেখা দেখা যেতে পারে। তবে প্রতিটি রেখারই আলাদা আলাদা অর্থ বা তাৎপর্য রয়েছে। যদি বিবাহ রেখাটি স্পষ্ট, গভীর এবং কোথাও বিচ্ছিন্ন বা ভাঙা না হয়, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের ব্যক্তিদের দাম্পত্য জীবন সাধারণত সুখের এবং স্থিতিশীল হয়ে থাকে। তবে, যদি এই রেখাটি ভাঙা বা খণ্ড-বিখণ্ড হয়, কিংবা মাঝে মাঝে অস্পষ্ট হয়ে অন্য রেখার সাথে মিশে গেছে বলে মনে হয়, তবে তা দাম্পত্য জীবনে নানা সমস্যার ইঙ্গিত হতে পারে।
যদি বিবাহ রেখাটি হৃদয় রেখার খুব কাছাকাছি অবস্থান করে, তবে তা অল্প বয়সে বা দ্রুত বিয়ের লক্ষণ হিসেবে ধরা হয়। আর যদি রেখাটি আকারে ছোট হয় এবং তালুর মাঝখানের দিকে অবস্থান করে, তবে তা বিয়ে বিলম্ব বা দেরি হওয়ার ইঙ্গিত দেয়। হাতের এই স্থানে একাধিক ছোট রেখার উপস্থিতি একাধিক প্রেমের সম্পর্কের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। যদি বিবাহ রেখার শুরুতে কোনও চিহ্ন থাকে কিংবা রেখাটি হৃদয় রেখাকে অতিক্রম করে যায়, তবে তা অশুভ বলে বিবেচিত হয়। এমন ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা, জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা কিংবা দাম্পত্য জীবনে নানা চড়াই-উতরাইয়ের সম্মুখীন হতে পারেন।