Mrityu Yog: মৃত্যু কবে-কীভাবে? জানা যাবে জন্মছকে থাকা মৃত্যুযোগ থেকে

Mrityu Yog: জ্যোতিষশাস্ত্রে মৃত্যু বা অকাল মৃত্যু, মৃত্যুর সময় বা তার কারণ নিয়ে অনেক গবেষণা হয়েছে, যার ভিত্তিতে এর অনেক রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। কোনও ব্যক্তির মৃত্যু কবে বা কীভাবে হবে? মৃত্যু কবে-কীভাবে হবে? চলুন জেনে নেওয়া যাক...

Advertisement
মৃত্যু কবে-কীভাবে? জানা যাবে জন্মছকে থাকা মৃত্যুযোগ থেকেমৃত্যু কবে-কীভাবে? জানা যাবে জন্মছকে থাকা মৃত্যুযোগ থেকে।
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে মৃত্যু বা অকাল মৃত্যু, মৃত্যুর সময় বা তার কারণ নিয়ে অনেক গবেষণা হয়েছে, যার ভিত্তিতে এর অনেক রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে।
  • কোনও ব্যক্তির মৃত্যু কবে বা কীভাবে হবে? মৃত্যু কবে-কীভাবে হবে? চলুন জেনে নেওয়া যাক।

Mrityu Yog: জ্যোতিষশাস্ত্রে মৃত্যু বা অকাল মৃত্যু, মৃত্যুর সময় বা তার কারণ নিয়ে অনেক গবেষণা হয়েছে, যার ভিত্তিতে এর অনেক রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। কোনও ব্যক্তির মৃত্যু কবে বা কীভাবে হবে, সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রের মৃত্যুযোগে। চলুন জেনে নেওয়া যাক...

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কিছু বিষয় খেয়াল রাখলে আমরা নিজেরাই নিজেদের মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে অনেক কিছু ধারণা পেতে পারি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মছকের অষ্টম ঘর বয়স, জীবন এবং মৃত্যু সম্পর্কিত তথ্য প্রদান করে। জন্মছকের দ্বিতীয় এবং দ্বাদশ ঘরও জীবন ও মৃত্যু সম্পর্কিত তথ্য প্রদান করে।

মৃত্যু যোগ (Mrityu Yog) কী?
যদি কোনও অশুভ গ্রহ কোনও মহিলার জন্মছকে দুর্বল রাশিতে থাকে বা কোনও শত্রু গ্রহ দ্বিতীয়, সপ্তম বা অষ্টম ঘরে থাকে, তবে গ্রহের ওই অবস্থান তার স্বামীর জন্য মৃত্যু যোগ তৈরি করে। এর পাশাপাশি মহিলার জন্মছকে সূর্য অষ্টম ঘরে থাকলে এই যোগে স্বামীর অকাল মৃত্যু হতে পারে। একই ভাবে এর উল্টোটাও হতে পারে।

Mrityu Yog

শাস্ত্রে শনি গ্রহকে মানুষের কর্মফল এবং আয়ুর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। প্রকৃতপক্ষে, যদি শনি কোনও ব্যক্তির জন্মছকে একটি শুভ গ্রহের সঙ্গে কোনও শক্তিশালী অবস্থানে থাকে বা তার নিজের রাশি কুম্ভ বা মকর রাশিতে থাকে তবে ওই ব্যক্তির আয়ু সুদীর্ঘ হয়। এর সঙ্গে আরও একটি বিষয় লক্ষণীয় যে, শনি যদি তার বন্ধুত্বপূর্ণ গ্রহের সঙ্গে থাকে তবে এবং শত্রু গ্রহ দ্বারা আক্রান্ত হলে একজন ব্যক্তি স্বল্পায়ু হতে পারেন। পাশাপাশি, জন্মছকের অষ্টম ঘরে শনির উপস্থিতিও দীর্ঘস্থায়ী অসুস্থতা, হাড়ের সমস্যা, বাত, ক্ষত এবং বিষাক্ত জ্বরের কারণে মৃত্যুর সূচক হিসাবে বিবেচিত হয়। যদি কোনও ব্যক্তির অষ্টম ঘরে শনি তার নিজস্ব রাশিতে থাকে তবে তিনি দীর্ঘায়ু এবং স্বাস্থ্যবান হন।

Advertisement

যাদের রাশির অষ্টম ঘরে সূর্য, তাদের জ্বর, আগুন, প্রস্রাবের সমস্যায় মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে। এইভাবে, একজন ব্যক্তি কখনওই জানেন না যে তার মৃত্যু কবে। তবে পুরাণ অনুযায়ী, ভগবান শিব নিজেই এমন কিছু লক্ষণ সম্পর্কে বলেছেন যা নির্দেশ করে যে মৃত্যুর সময় এসে গিয়েছে।

যাঁর রাশিতে চন্দ্র অষ্টম ঘরে থাকে, তার জলে ডুবে, ফুসফুসে সংক্রমণ ইত্যাদির কারণে মৃত্যু হতে পারে। সেই সঙ্গে যক্ষ্মার কারণেও তার জীবন বিপন্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে দুর্ঘটনার কারক গ্রহ হিসেবে ধরা হয়। মঙ্গল অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, ক্ষত, আগুন, চর্মরোগ, যানবাহন দুর্ঘটনা, উচ্চতা থেকে পড়ে যাওয়া ইত্যাদি কারণে মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে।

বুধ কোনও ব্যক্তির অষ্টম ঘরে থাকলে বাত, পক্ষাঘাত, স্নায়ুর দুর্বলতা, অণ্ডকোষ সংক্রান্ত রোগ, বদহজমের কারণে মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, বৃহস্পতি কোনও ব্যক্তির অষ্টম ঘরে থাকলে তার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। এর পাশাপাশি শারীরিক দুর্বলতা, কিডনি ও লিভার সংক্রান্ত সমস্যার কারণেও মৃত্যুর আশঙ্কা থাকে। উল্লেখ্য, কোনও ব্যক্তির অষ্টম ঘরে শুক্রের উপস্থিতি পেটের রোগ, মূত্রথলির রোগে মৃত্যু ঘটাতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধে দেওয়া তথ্য ধর্মীয় বিশ্বাস এবং প্রচলিত রীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যা শুধুমাত্র সাধারণ মানুষের কৌতুহলের কথা মাথায় রেখে উপস্থাপন করা হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, bangla.aajtak.in কোনও ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কারকে সমর্থন করে না বা উল্লেখিত তথ্যগুলি যাচাই করে দেখেনি।

POST A COMMENT
Advertisement