ভারতে রমজান কবে? মঙ্গলে পবিত্র চাঁদ দেখা যায়নি ভারতে। ফলে বুধবার থেকে রোজা রাখতে পারেননি মুসলিম ধর্মাবলম্বীরা। যদিও সৌদি আরবে ইতিমধ্যেই বুধবার শুরু হয়েছে রমজান। ভারতে কবে রমজান শুরু হচ্ছে? bangla.aajtak.in-কে জানাল কলকাতার নাখোদা মসজিদ।
ভারতে রমজান কবে?
ইসলামিক চন্দ্রবর্ষ অনুযায়ী প্রতি বছরই দিনক্ষণ বদলায় রমজানের। চলতি বছর রমজান শুরুর সম্ভাব্য সময় ছিল ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি। তবে এদিনও শুরু হল না রমজান। সেক্ষেত্রে রোজা রাখা কবে শুরু হবে? নাখোদা মসজিদ কর্তৃপক্ষ বলেন, 'আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা আশাবাদী কাল প্রথম রোজা রাখা শুরু করা যাবে। আজ পবিত্র চাঁদের দেখা মিললেই রমজানের ঘোষণা করা হবে।'
১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হলে মাস শেষ হবে ১৮ মার্চ। সেক্ষেত্রে ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ পালনের সম্ভাবনা ১৯ অথবা ২০ মার্চ।
সৌদি আরবে ১৭ মার্চ, মঙ্গলবারই পবিত্র চাঁদের দেখা মিলেছে। চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ফলে সে দেশে বুধবারই শুরু হয়েছে রোজা। সৌদি আরবের তুলনায় ভারত, পাকিস্তান, বাংলাদেশে একদিন পর রমজান শুরু হয়।
রমজান মাস পালন কীভাবে?
একমাস পর্যন্ত সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে রোজার উপোস। পালন করতে হবে সেহরি ও ইফতার। রোজার উপবাস শেষে ইফতার পালিত হয়। সূর্যাস্তের পর খাবার খেয়ে ইফতার পালন করেন মুসলিমরা। তারপর থেকে আবার চলে উপোস। এই রোজার সময়টুকু জল খান না কেউই। এমনকী, থুতুও গেলেন না ধর্মপ্রাণ মুসলিমরা।
পবিত্র রমজান মাস শুরুর অপেক্ষায় মুসলিমরা। কবে থেকে রোজার উপবাস রাখা শুরু হবে তা জানতে উদগ্রীব সকলেই। কিন্তু, সবটাই নির্ভর করছে চাঁদ দেখার সময়ের উপর।