ভূত কি সত্যিই আছে? চমকে যাওয়ার মতো উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজ

বিজ্ঞান অনুসারে, ভূতের অস্তিত্বের কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই, বহু মানুষ আবার এটিকে মনের ভয়, কল্পনা বা লোককাহিনীর বিষয় বলে মনে করেন। বৃন্দাবন মথুরার জনপ্রিয় বাবা প্রেমানন্দ মহারাজ এই বিষয়ে সম্প্রতি একটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

Advertisement
ভূত কি সত্যিই আছে? চমকে যাওয়ার মতো উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজ
হাইলাইটস
  • বিজ্ঞান অনুসারে, ভূতের অস্তিত্বের কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
  • ভূত সম্পর্কে মানুষের বিভিন্ন বিশ্বাস রয়েছে।
  • মথুরার জনপ্রিয় বাবা প্রেমানন্দ মহারাজ এই বিষয়ে সম্প্রতি একটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

ভূত সম্পর্কে মানুষের বিভিন্ন বিশ্বাস রয়েছে। সাধারণত, মৃত্যুর পরেও কোনও ইচ্ছা অপূর্ণ থাকা ব্যক্তিরাই ভূত হয়ে ঘুরে বেড়ান বলেই অনেকে মনে করেন। অনেকে আবার বিশ্বাস করেন, ভূতেরা পুরনো বাড়ি, বন বা নির্জন স্থানে বাস করে। কখনও কখনও মানুষ তাদের দেখতে পায় বলেও দাবি করে। তবে বিজ্ঞান অনুসারে, ভূতের অস্তিত্বের কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই, বহু মানুষ আবার এটিকে মনের ভয়, কল্পনা বা লোককাহিনীর বিষয় বলে মনে করেন। বৃন্দাবন মথুরার সুপরিচিত বাবা প্রেমানন্দ মহারাজ এই বিষয়ে সম্প্রতি একটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

ভূত কারা?

প্রেমানন্দ মহারাজের প্রিয় শিষ্য নবল নাগরী বাবা, মহারাজকে প্রশ্ন করেছিলেন ভূত দেখতে কেমন এবং কারা মারা গেলে ভূত হয়?

মহারাজ জি এই প্রশ্নের উত্তরে বলেন, "আমরা বৃন্দাবনে অনেক ভূত দেখেছি। যেমন যখন কেউ আত্মহত্যা করে, হঠাৎ দুর্ঘটনা ঘটে, অথবা কোনও গুরুতর পাপ করে। আসলে, এই স্থানটিকে ভগবান ভূতেশ্বরের শাসনাধীন বলে মনে করা হয়। মথুরায় অবস্থিত একই ভগবান ভূতেশ্বর বৃন্দাবনও শাসন করেন বলে বিশ্বাস করা হয়।"

ভূত দেখতে কেমন?

এই প্রশ্নের উত্তরে মহারাজ জি বলেন, "তাদের রূপ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তারা কোনও একটি রূপে থাকে না। এক মিনিটের মধ্যে তাঁরা একটি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হতে পারে। অথবা পরের মিনিটে, তারা সম্পূর্ণ জঘন্য রূপে বদলে যেতে পারে। আবার চাইলে হঠাৎ করে একটি খুব সুন্দর রূপ ধরে নিতে পারে।"

কেউ কী ভূত দেখতে পায়?

এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ কিছুটা হেসে বলেন, "যদি তাদের মনে হয়, তোমার দ্বারা তাদের কোনও ভাল হবে। তাহলে তারা সামনে আসবে। কিন্তু যদি তারা মনে করে, তাদের দেখলে তোমার হার্টফেল হবে তাহলে তারা কেন সামনে আসবে? ভূতেরা যদি বুঝতে পারে কোথাও গেলে তাদের ভাল হবে, তবে তারা সেখানেই যায়।"

Advertisement

আত্মা কষ্টের সম্মুখীন হয়

প্রেমানন্দ মহারাজ দাবি করেছেন, "ভূতেরা অনন্ত কষ্টের মধ্যে থাকে। ওরা নিজেদের মুক্তির জন্য সাধুদের কাছে যায়। তামসিক গুণে আচ্ছন্ন প্রাণীদের উপর তাঁদের প্রভাব বেশি। যারা ভুল আচরণ করে এবং অপবিত্র কার্যকলাপে যুক্ত থাকে, তাদের উপরই ভূতেদের প্রভাব বেশি হয়।"
 

POST A COMMENT
Advertisement