পিঁপড়ে সংক্রান্ত বাস্তু টিপস জেনে নিনগরমকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে ছোট ছোট পোকামাকড়ের আনাগোনা বেড়ে যায়। তবে বাস্তুশাস্ত্র অনুসারে, এই পোকামাকড়গুলির মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যাদের আগমনকে শুভ বা অশুভ বলে মনে করা হয়। এদের মধ্যে ঘরে পিঁপড়ের আসাকেও স্পেশাল বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয়, ঘরে পিঁপড়ের আগমন কোনও একটি সাধারণ ব্যাপার নয়, বরং এটি ভবিষ্যতের কিছু ভালো বা খারাপ ঘটনার ইঙ্গিতও হতে পারে।
প্রকৃতপক্ষে পিঁপড়েকে কঠোর পরিশ্রম, ঐক্য এবং শৃঙ্খলার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই ঘরে তাদের আগমনকে প্রায়শই ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। বাস্তু বিশ্বাস অনুসারে, কালো এবং লাল পিঁপড়ে আলাদা আলাদা ফল দিতে পারে।
কালো পিঁপড়ের ক্ষেত্রে কী মনে করা হয়?
বাস্তুশাস্ত্র অনুসারে , বাড়ির পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া বের হতে দেখা শুভ বলে মনে করা হয়। বলা হয়, এটি বিদেশ ভ্রমণ, দারুণ সুযোগ এবং আর্থিক লাভের লক্ষণ হতে পারে। কালো পিঁপড়েকে সমৃদ্ধি এবং পজিটিভ শক্তির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।
শস্য দানার আশেপাশে পিঁপড়ে থাকার অর্থ
বাস্তুশাস্ত্র অনুসারে, চাল বা শস্যের পাত্রে পিঁপড়ে দেখা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে, এটি ঘরে আর্থিক লাভ ও সমৃদ্ধি নিয়ে আসে।
লাল পিঁপড়ের ক্ষেত্রে কী মনে করা হয়?
যদি লাল পিঁপড়েদের মুখে ডিম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এর ফলে বাড়ির নেগেটিভ শক্তি কমে যায়।
দেওয়াল ও ছাদে পিঁপড়ের হাঁটাহাঁটি
যদি পিঁপড়েদের দেয়াল বেয়ে উপরের দিকে যেতে দেখা যায়, তবে তা জীবনে উন্নতি, সুখ এবং শান্তির লক্ষণ বলে মনে করা হয়। কিন্তু, যদি পিঁপড়েদের নিচের দিকে নেমে যেতে দেখা যায়, তবে তা কিছুটা নেগেটিভ পরিস্থিতি বা বাধার লক্ষণ বলে মনে করা হয়।
ছাদ থেকে পিঁপড়ে বের হতে দেখা গেলে তা আর্থিক লাভ ও সম্পদ বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও, দাম্পত্য সুখ এবং সন্তান-সংক্রান্ত বিষয়ে উন্নতিরও পূর্বাভাস পাওয়া যায় বলে বাস্তুশাস্ত্রে দাবি করা হয়।