Sahitya AajTak 2026 Devdutt Pattanaik: 'জ্ঞান অর্জনের জন্য বিতর্কে অংশ নেওয়া প্রয়োজন, ভজন করা নয়,' বলছেন দেবদত্ত পট্টনায়ক

সাহিত্য আজ তক-এর মঞ্চে ধর্ম, ভারতীয় ঐতিহ্য, বেদ, ইতিহাস বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন দেবদত্ত পট্টনায়েক। পূরাণবিদ বলেন, 'ভজন আসর ভাল হলেও তা জ্ঞান বৃদ্ধি করে না। জ্ঞান অর্জনের জন্য কৌতুহল এবং বিতর্ক অপরিহার্য।'

Advertisement
'জ্ঞান অর্জনের জন্য বিতর্কে অংশ নেওয়া প্রয়োজন, ভজন করা নয়,' বলছেন দেবদত্ত পট্টনায়ক
হাইলাইটস
  • সাহিত্য আজ তক-এর মঞ্চে দেবদত্ত পট্টনায়েক
  • শেয়ার করলেন ধর্ম, পূরাণ নিয়ে তাঁর মতামত
  • পূরাণবিদ মনে করেন, ভজন অপেক্ষা বিতর্ক অংশগ্রহণ অপরিহার্য

প্রখ্যাত পূরাণবিদ, লেখক এবং চিত্রকর দেবদত্ত পট্টনায়েক সাহিত্য আজ তক-এ হিন্দু ধর্ম, ইতিহাস এবং পূরাণ শীর্ষ অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি ধর্ম, ভারতীয় ঐতিহ্য, বেদ, ইতিহাস বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি আজকের বিশ্বে ধর্মীয় সমাবেশের উত্থান, ভজন আসরের প্রচলন এবং টিভি বিতর্কের চর্চা নিয়েও আলোচনা করেন। দেবদত্ত পট্টনায়েক বলেন, 'ভজন আসর ভাল হলেও তা জ্ঞান বৃদ্ধি করে না। জ্ঞান অর্জনের জন্য কৌতুহল এবং বিতর্ক অপরিহার্য।'

কথোপকথনের সময়ে ধর্মীয় সমাবেশে ক্রমশ প্রচলিত হয়ে ওঠা কীর্তন ও ভজনের এই যুগে তিনি বিতর্ক এবং ধর্মীয় আলোচনার পক্ষে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে দেবদত্ত পট্টনায়েক বলেন, 'কিছু মানুষ বিতর্ক অপছন্দ করেন। আমি নিজে যদিও বিতর্কের ঐতিহ্যের সঙ্গে গভীর ভাবে জড়িত।'

দেবদত্ত মনে করেন, ভবিষ্যতে মন্দিরেও ভজন ক্লাবিং হবে। তিনি রসিকতা করে মন্তব্য করেন, 'আজকাল লোকেরা ক্লাবে সাত্ত্বিক খাবার খেয়ে ভজন ক্লাবিংয়ে যোগ দিচ্ছে। যদি কোনও শিশু তার বাবা-মাকে বলে সে ক্লাবে যাচ্ছে, তাহলে তারা হয়তো তা পছন্দ করবেন না। কিন্তু সেই একই শিশু যদি বলে, সে ভজন ক্লাবিংয়ে যাচ্ছে এবং সাত্ত্বিক খাবার খাচ্ছে, তাহলে তার বাবা-মা সানন্দে অনুমতি দিয়ে দেবে।'

দেবদত্ত পট্টনায়েক বলেন, 'ভারতের ইতিহাসকে প্রায় ৫ হাজার বছর পুরনো মনে করা হয়। যেখানে মুঘল ও সুলতানি শাসনকাল ছিল প্রায় ৫০০ বছর। ব্রিটিশ শাসনকাল ছিল প্রায় ২০০ বছর। যখন মানুষ এই সময়গুলিকে নিয়ে কথা বলে, তখন মনে হয় তাদের ধর্ম ও ঐতিহ্যের প্রতি বিশ্বাসের অভাব রয়েছে। তারা এতটাই ভূত তাদের ধর্মগ্রস্থ সম্পর্কেও জ্ঞানের অভাব রয়েছে। ভারতে সংলাপের ঐতিহ্য রয়েছে, সংঘাতের নয়।'

তিনি আরও বলেন, 'বিতর্কের কৌশলকে তর্কভিত্তিক বলা হয়। এর উৎস রয়েছে গ্রিক ঐতিহ্যে। গ্রিক বুদ্ধিজীবীদের সঙ্গে আলেকজান্ডারের ভারত সফরের পর বিতর্কের এই শৈলি ভারতীয় সংস্কৃতিতে প্রবেশ করে।' তাঁর মতে, কৌতুহল থেকেই সরস্বতীর জন্ম হয়। উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক এবং বেদের সংহিতাগুলি সংলাপের একটি ঐতিহ্যকে প্রতিফলিত করে। সেখানে প্রশ্ন করা হত, ভাবনার উদ্রেক হত এবং নতুন জ্ঞানের সন্ধান করা হত। 

Advertisement

দেবদত্ত পট্টনায়েক জানান, ন্যায়-অন্যায়ের ভবনা বেদ থেকে আসেনি। তিনি এটিকে পাশ্চাত্য চিন্তাধারার সঙ্গে যুক্ত করে বলেন, 'ভারতীয় দর্শনে মানুষের কাছে পরম সত্য নেই।' শঙ্করাচার্যের 'জগৎ মিথ্যা, কিন্তু ব্রহ্ম সত্য' উক্তিটি উদ্ধৃত করে তিনি বলেন, 'প্রত্যেক ব্যক্তির মধ্যেই খণ্ডিত সত্য বিদ্যমান। একজন হয়তো একটি বিষয়ে বিশেষজ্ঞ, আবার অন্যজন অন্য বিষয়ে। তাই একে অপরের অভিজ্ঞতা ও জ্ঞান সম্পর্কে জানান কৌতুহল থাকা উচিত।'

সাংবাদিকতার উদাহরণ দিয়ে দেবদত্ত বলেন, 'কোনও সাংবাদিকের সঙ্গে বসলে তাঁর অভিজ্ঞতা ও জীবন সম্পর্কে কৌতুহলী হওয়া উচিত। একই ভাবে সাংবাদিকও তাঁর আলোচ্য বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এ ভাবে উভয়ই একে অপরের কাছ থেকে শিখতে এবং নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারেন।'

দেবদত্ত পট্টনায়েকের মতে, আজকের দিন বিতর্কে মানুষ একে অপরকে বোঝানোর চেয়ে একে অপরকে পরাজিত করতে চায়। তিনি টিভিতে বিতর্ক দেখার সময়ে মানুষের অহংকার দেখেন। সোশ্যাল মিডিয়ায় গুরু ও ধর্মীয় ব্যক্তিদের মধ্যে বিতর্কের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, ভজন আসর মানুষের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করতে পারে, তাদের ভাল অনুভূতি দিতে পারে কিন্তু আসল প্রশ্ন হল, এটি কি তাঁদের বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটাতে পারে? 

পাশ্চাত্য বিশ্ব যেখানে এক ঈশ্বরের ধারণার দিকে ঝোঁকে তখন ভারতীয় ঐতিহ্য অগণিত দেব-দেবী ও বহুত্ববাদের ধারণাকে গ্রহণ করেছে। তিনি বলেন, 'ভারতই বিশ্বকে অসীমের ধারণা দিয়েছে। জৈনধর্মের তীর্থঙ্কররা বহুত্ববাদের প্রবক্তা ছিলেন। যার মধ্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সত্যকে উপলব্ধি করার ঐতিহ্য অন্তর্ভূক্ত।'

দেবদত্ত পট্টনায়েকের মতে, প্রায় ১৫০০ বছর আগে বড় পাথরের মন্দির নির্মাণ শুরু হয়েছিল। এই সময়ে মন্দিরগুলিতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং মাতৃকাদের বিশাল মূর্তি দেখা যেতে শুরু করে। এর পাশাপাশি শিব ও শক্তির পুজোও হত। পরবর্তীকালে ভারতে ইসলামিক চিন্তাধারার প্রভাব বিস্তার পায় এবং নিরাকার ও গুণহীন ঈশ্বরের ধারণা জনপ্রিয়তা লাভ করে। তিনি শিখধর্মে 'এক ওঙ্কার' এবং নিরাকার ঈশ্বরের ধারণার উদাহরণ দেন। 

দেবদত্ত বলেন, 'প্রতিমা পুজো নিয়ে যখন ভিন্ন ভিন্ন মত দেখা যায় তখন রাসলীলা, রামলীলা ও সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ঐতিহ্য আরও শক্তিশালী হয়। মন্দির ধ্বংস করা যেতে পারে কিন্তু সঙ্গীত ধ্বংস করা যায় না। সঙ্গীত ও ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের নিজস্ব পথ তৈরি করে নিয়েছিল। এই সময়েই সাধু-সন্ত ঐতিহ্য' এবং ভক্তি আন্দোলনে বিকাশ লাভ করে।'

শুরুতে ব্যক্তি শনাক্তকরণের মাপকাঠি ছিল বর্ণ, কিন্তু পরে জাতীয়তা, ধর্ম এবং বর্ণের জন্য আলাদা বিভাগ তৈরি হয়। এ কথা ব্যাখ্যা করে দেবদত্ত বলেন, 'আধুনিক সময়ে এখনও মানুষকে তাদের নাগরিকত্ব, ধর্ম এবং বর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে।'

 

POST A COMMENT
Advertisement