
শনিদেবের পুজোShani Dev : শনিদেবের অবস্থার পরিবর্তন হয়েছে। এই অবস্থায় বেশ কিছু রাশির উপরে প্রভাব পড়বে শনিদেবের। শনি আপনার চাকরি বা ব্যবসার উপরেও প্রভাব ফেলে। ভালো কর্ম করলে শনিদেব ভালো ফল দেন। সৎ পথে থাকলে, অসহায় মানুষের সেবা করলে প্রসন্ন হন শনিদেব। সবাই এই সময়ে চান শনিদেবকে প্রসন্ন করতে। এই সময়ে শনিদেবকে প্রসন্ন করার কিছু নিয়ম রয়েছে।
জানুন সঠিক পুজো পদ্ধতি
শনিদেবকে খুশি করতে হলে, প্রত্যেক শনিবার অশ্বথ্থ গাছের নিচে সরষে তেল দিয়ে প্রদীপ জ্বালান। এর পরে সেই গাছটি কমপক্ষে ৩ বার পরিক্রমা করুন। শনিদেবের তান্ত্রিক মন্ত্রকে ১০৮ বার যপ করতে হবে। এর পরে অসহায় কোনও মানুষকে পয়সা দান করুন। মনে রাখতে হবে, শনিকে খুশি করতে হলে সবার প্রথমে নিজের কাজ সঠিক ভাবে করা উচিত। সেই সঙ্গে সবসময় সৎপথ অবলম্বন করা প্রয়োজন। যাঁরা ভালো কাজ করেন, তাঁদের সুখ-শান্তি-ধন-সম্পদ দিয়ে থাকেন শনিদেব। এর পাশাপাশি আপনি শনিবার সূর্যোদয়ের আগে অশ্বথ্থ গাছে জল দিন। বিকালে ওই গাছের নিচে একমুখী প্রদীপ জ্বালান। ওখানেই দাঁড়িয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। তারপরে অসহায় কোনও ব্যক্তিকে ভোজন করান। ভালো ফল পাওয়ার জন্য ভালো কর্ম করতে হবে। তবেই শনিদেব প্রসন্ন হবেন।

ভুল পুজো করলে বিপদ
জ্যোতিষ মতে, শুধুমাত্র ভালো কাজ করেও যে কেউ শনিদেবকে প্রসন্ন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, শনিদেবের পুজোয় সামান্যতম ভুল করা কিন্তু উচিত নয়। বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মাথায় রাখতে হবে। একটু ভুল হলেই অপ্রসন্ন হতে পারে শনিদেব। শনিদেবের পুজোর সময়ে যে বিষয়গুলি মনে রাখতে হবে। শনি প্রতিমার সামনে শনিদেবের পুজোর করা উচিত নয়। যাঁরা পুজো করবেন, তাঁদের আচরণ ও ব্যবহার ভালো হওয়া উচিত। ঈশ্বরে বিশ্বাস ভালো রাখা উচিত। মন এবং কাজ সুন্দর হলে, শনিদেব তাঁকে কখনও কষ্ট দেন না। ফলে শনিদেবের পুজোর আগে অবশ্যই এই বিষয়গুলি মাথার রাখা উচিত।