ওঁ জপে লাভ। তিনটি অক্ষর - অ, উ আর এবং ম-র মিলিত রূপ 'ওঁ' । ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ বোঝাতে এই তিন অক্ষর। ফলে 'ওঁ'-র মধ্যে রয়েছে সৃষ্টি, পালন এবং ধ্বংস। সঠিকভাবে এই শব্দ উচ্চারণ করতে পারলে জীবনের নানা সমস্যা কাটিয়ে ওঠা যাবে। 'ওঁ' উচ্চারণে ঈশ্বরের অনুভব হয়। মানুষ ব্রহ্মকে উপলব্ধি করতে পারে।
'ওঁ' শব্দটি কীভাবে উচ্চারণ করবেন?
- ব্রহ্ম মুহূর্ত বা নির্দিষ্ট সময়ে ওম জপ করুন।
- জপের কৌশল না জানলে কোনও কাজে দেবে না।
- 'ওঁ' উচ্চারণের সময় আপনার মেরুদণ্ড সোজা রাখুন। - জপ করার পর ১০ মিনিট পর্যন্ত জল বা খাবার স্পর্শ করবেন না।
- নিয়মিত জপ করলে একজন ব্যক্তি ব্রহ্মকে উপলব্ধি করতে পারবেন। ইন্দ্রীয়ের উপর নিয়ন্ত্রণ আসবে। নিজেকে হালকা মনে করবেন। রাগ, ঘৃণা থেকে দূরে থাকবেন।
কীভাবে 'ॐ' ব্যবহার করবেন?
সুস্বাস্থ্যের জন্য
- তুলসী পাতা ডান হাতে নিয়ে ১০৮ বার ওঁ উচ্চারণ করুন। পানীয় জলে পাতাটি রাখুন। পরে পান করুন। এই জল খেলে তামসিক আহার বা আমিষ খাবেন না।
মানসিক একাগ্রতা এবং শিক্ষার উন্নতি
- হলুদ কাগজে লাল রং দিয়ে লিখুন ওঁ। তার চার পাশে লাল রঙের বৃত্ত কেটে দিন। কাগজটিকে নিজের পড়ার জায়গায় রাখুন।
বাস্তু দোষ কাটাতে
বাড়ির মূল প্রবেশদ্বারের দুই পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক তৈরি করুন। প্রধান দরজার উপরে লিখুন ওঁ। এই কাজ মঙ্গলবার দুপুরে সম্পন্ন করুন।
অর্থলাভের জন্য়
- এক টুকরো সাদা কাগজ নিন। তার উপর হলুদ দিয়ে লিখুন ওঁ। পুজোর জায়গায় রেখে দিন কাগজ। ধূপ-প্রদীপ দেখিয়ে পুজো করুন। এবার কাগজটি রেখে দিন নিজের ওয়ালেটে। অর্থের অভাব হবে না।
আরও পড়ুন- এই ৫ রাশির কোষ্ঠীতে থাকে 'লভ ম্য়ারেজ', বিয়ে করেন ভালবাসার মানুষকে