Solar Eclipse: আগামিকাল বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারতে দেখা যাবে? জেনে নিন সময়

Solar Eclipse 17 February 2026: আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবেই এই নিয়ে সবার কৌতূহল তুঙ্গে। সূর্যগ্রহণ দেখা যাবে? তাছাড়া যাঁরা একটু ধর্ম-কর্ম করেন, তাঁদের মনেও প্রশ্ন, সূর্যগ্রহণে কি কোনও আচার-অনুষ্ঠান করতে হবে?

Advertisement
আগামিকাল বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারতে দেখা যাবে? জেনে নিন সময়১৭ ফেব্রুয়ারি ভারতের কোথাও সূর্যগ্রহণ দেখা যাবে না।
হাইলাইটস
  • বিশেষজ্ঞরা বলছেন, ১৭ ফেব্রুয়ারি বলয়াকার সূর্যগ্রহণ হবে।
  • শুরুতেই জানিয়ে রাখি, ১৭ ফেব্রুয়ারি ভারতের কোথাও সূর্যগ্রহণ দেখা যাবে না।
  • আর দেখা না যাওয়ায় ধর্মীয় রীতিনীতি পালনেরও ব্যাপার নেই।

Solar Eclipse 17 February 2026: আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবেই এই নিয়ে সবার কৌতূহল তুঙ্গে। সূর্যগ্রহণ দেখা যাবে? তাছাড়া যাঁরা একটু ধর্ম-কর্ম করেন, তাঁদের মনেও প্রশ্ন, সূর্যগ্রহণে কি কোনও আচার-অনুষ্ঠান করতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, ১৭ ফেব্রুয়ারি বলয়াকার সূর্যগ্রহণ হবে। পোশাকি ভাষায় একে Ring of Fire বলা হয়। তবে, শুরুতেই জানিয়ে রাখি, ১৭ ফেব্রুয়ারি ভারতের কোথাও সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারতীয় সময়ে সন্ধ্যাবেলায় সূর্যগ্রহণটি হবে। কিন্তু ভারতে সেই সময় সূর্য দিগন্তের নিচে থাকবে। ফলস্বরূপ, ভারতে দেখা যাবে না। আর দেখা না যাওয়ায় ধর্মীয় রীতিনীতি পালনেরও ব্যাপার নেই।

তারিখ এবং সময়
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ সূর্যগ্রহণ।

  • শুরুর সময়: বিকাল ৩:২৬ IST
  • সর্বোচ্চ গ্রহণ: প্রায় 5:42 PM IST
  • শেষ: ৭:৫৭ PM IST
  • মোট সময়কাল: প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে, ২ মিনিট ২০ সেকেন্ড ধরে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় তৈরি হবে। চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে না পারলে, তখনই এই বলয় তৈরি হয়।

ভারতে কি সূর্যগ্রহণ দেখা যাবে?
এক কথায় এর উত্তর, না। ১৭ ফেব্রুয়ারির সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। গ্রহণের বলয়াকার পথটি অ্যান্টার্কটিকার উপর দিয়ে যাবে। দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে,। আর্জেন্টিনা এবং চিলিতেও দেখা যাবে।

ভারতে, সূর্যাস্তের পরেই গ্রহণ হবে। ফলে কোনও পর্যায়েই সূর্য দিগন্তের উপরে থাকবে না। এই কারণে, আংশিক বা বলয়াকার পর্যায়ে কোনওভাবেই সূর্যগ্রহণ দেখা যাবে না। 

ভারতে কি সুতক কাল প্রযোজ্য?
ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই কোনও সূতক কালেরও ব্যাপার নেই। সূতক, সাধারণত গ্রহণের কয়েক ঘণ্টা আগে শুরু হয়। দেশে গ্রহণ দেখা গেলে তখনই এটি মানা হয়। সেই সময় দেশজুড়ে মন্দিরে পুজো-আচ্চা বন্ধ থাকে। 

হিন্দু লোকমতে, সূর্যগ্রহণে রাহু সূর্যকে গ্রাস করে। সেই পৌরাণিক কাহিনীই সঙ্গেই মিলিয়ে সূর্যগ্রহণকে দেখা হয়। আর সেই কারণেই অনেকে উপবাস, মন্ত্র জপ এবং পবিত্র স্নানের মতো আচার-অনুষ্ঠান পালন করে। তবে গ্রহণের ফলে অশুদ্ধ হওয়া, খাবার নষ্ট হওয়া বা বাইরে বের না হওয়ার মতো রীতির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলি ধর্মীয় রীতিনীতি হিসাবে গ্রহণ করাই শ্রেয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement