Surya Grahan 2026: কাল বাদে পরশু বছরের শেষ সূর্যগ্রহণ, সূতক কাল কখন? ঘড়ি মিলিয়ে নিন

বুধবার রাতে রয়েছে শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যা। এই দিনই বছরের শেষ সূর্যগ্রহণ, ভারত থেকে কি দেখা যাবে? সূতককাল নিয়ে কী বলা হচ্ছে? সবটা

Advertisement
কাল বাদে পরশু বছরের শেষ সূর্যগ্রহণ, সূতক কাল কখন? ঘড়ি মিলিয়ে নিনকাল বাদে পরশু বছরের শেষ সূর্যগ্রহণ
হাইলাইটস
  • মঙ্গলবার ১২ অগাস্ট ঘটতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ।
  • এবারের গ্রহণটি হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
  • এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

মঙ্গলবার ১২ অগাস্ট ঘটতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। এবারের গ্রহণটি হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বৈজ্ঞানিক এবং জ্যোতিষশাস্ত্রীয় উভয় দৃষ্টিকোণ থেকেই এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আবার এই দিনে রয়েছে শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যা। যা বছরের এই দিনটির তাৎপর্য আরও বাড়িয়ে তুলছে।

সূর্যগ্রহণের সময় কখন রয়েছে?

১২ অগাস্ট রাত ৯টা ৪ মিনিটে এই গ্রহণ লাগবে। সূর্যগ্রহণ চলবে রাত ১টা বেজে ২৭ মিনিট পর্যন্ত। রাত ১১:১৭ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে।

এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

জ্যোতিষ ও জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে, ২০২৬ সালের ১২ অগাস্টের এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। যেহেতু ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি রাতে ঘটবে, তাই এটি ভারতে দেখা যাবে না।

কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে, ১২ অগাস্টের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রধানত উত্তর গোলার্ধের অঞ্চলগুলিতে দেখা যাবে। এটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, রাশিয়া এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশে স্পষ্টভাবে দেখা যাবে। তবে, ইউরোপের বেশিরভাগ অংশ, উত্তর আমেরিকার কিছু অংশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে।

সূতক কাল কি বৈধ হবে?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক ১২ ঘন্টা আগে থেকে সূতক কাল শুরু হয়। তবে, সূতক কালের নিয়ম শুধুমাত্র সেইসব অঞ্চলের জন্যই প্রযোজ্য যে জায়গা থেকে গ্রহণটি সরাসরি দেখা যাবে। যেহেতু এই গ্রহণটি ভারতে দেখা যাবে না, তাই ভারতে সূতক কাল কার্যকর হবে না। মন্দিরের দরজা বন্ধ করা হবে না এবং সমস্ত ধর্মীয় ও শুভ অনুষ্ঠান স্বাভাবিকভাবে পালন করা যাবে।

জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তাও এই গ্রহণটি কেন বিশেষ?

ভারতে এই গ্রহণ দেখা না দিলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধি এবং নক্ষত্রপুঞ্জের পরিবর্তন সমস্ত ১২টি রাশিকেই প্রভাবিত করে। ১২ অগাস্ট এই গ্রহণের সময় মঙ্গল, বুধ এবং রাহু-কেতুর প্রভাবে মিথুন রাশিতে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement