রান্নাঘরের বাস্তুবাস্তুশাস্ত্রে বাড়ির রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নাঘরে রাখা সব জিনিসের ওপরই বাড়ির অনেক কিছুই নির্ভর করে। রান্নাঘরে মশলা-পাতি, তেল সব কিছুই কৌটো বা শিশিতে ভরে রাখা হয়। তবে জানেন কি রান্নাঘরের কোনও পাত্র সম্পূর্ণ খালি রাখলে দারিদ্র ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে। অনেকেই পাত্র সম্পূর্ণ খালি হওয়ার পরেই জিনিস আনেন, কিন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ঠিক নয়। বাস্তু অনুসারে, রান্নাঘরের পাঁচটি জিনিস কখনই সম্পূর্ণ খালি রাখা উচিত নয়।
চাল
চাল শুক্র গ্রহ এবং সম্পদের প্রতীক। রান্নাঘরের চালের পাত্র সর্বদা কিছুটা ভর্তি রাখা উচিত। চালের পাত্রে চাল কমে গেলে সেখানে নতুন চাল যোগ করা উচিত। বিশ্বাস করা হয়, এটি ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে।
নুন
লবণকে দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়। লবণ বা নুনের খালি পাত্র ঘরে আর্থিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। বাস্তু অনুসারে, নুনের পাত্র ভর্তি রাখলে রাহু দোষের প্রভাব কমে এবং ঘরে বিবাদ দূর হয়।
হলুদ
হলুদ বৃহস্পতির প্রতীক। রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে বৃহস্পতির প্রভাব পড়তে পারে। ফলে শুভ কাজে বাধা বা আয় কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই হলুদের পাত্র সবসময় ভর্তি রাখা উচিত।
আটা
বাস্তুশাস্ত্র মতে প্রতিদিন ব্যবহৃত গম বা আটা ফুরিয়ে গেলে সমাজে সম্মানহানি এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই আটা বা ময়দার পাত্র খালি হওয়ার আগেই নতুন আটা দিয়ে ভরে নেওয়া ভাল।
রান্নার তেল
রান্নাঘরের তেল শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয়, রান্নাঘরের তেলের পাত্র ভর্তি রাখলে শনিদেব ক্রুদ্ধ হতে পারে। ফলে হঠাৎ খরচ বেড়ে যাওয়া বা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।