Tulsi Vastu Tips:এই ৪ দিন ভুলেও তুলবেন না তুলসী পাতা, নইলে হয়ে যাবেন নিঃস্ব

তুলসীর স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্ব রয়েছে। রোগ এড়াতে অনেকেই তুলসী চা পান করতে পছন্দ করেন। কিন্তু, এই বিষয়ে, তারা অনেক বড় ভুল করে বসেন। যার কারণে তারা বাস্তু দোষের শিকার হন। আসলে, প্রতিদিন তুলসী খাওয়া ঠিক, কিন্তু কয়েকটি দিন এর পাতা ছেঁড়া হিন্দু ধর্মে নিষিদ্ধ। চলুন জেনে নেওয়া যাক....

Advertisement
এই ৪ দিন ভুলেও তুলবেন না তুলসী পাতা, নইলে হয়ে যাবেন নিঃস্বরবিবার কখনই তুলসী পাতা তুলবেন না
হাইলাইটস
  • রবিবার কখনই তুলসী পাতা তুলবেন না
  • ৪ দিন ভুলেও হাত দেবেন না তুলসী পাতয়
  • নইলে হতে পারেন কাঙ্গাল

Tulsi Vastu Tips: তুলসীর স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্ব রয়েছে। রোগ এড়াতে অনেকেই তুলসী চা পান করতে পছন্দ করেন। কিন্তু, এই বিষয়ে, তারা অনেক বড় ভুল করে বসেন। যার কারণে তারা বাস্তু দোষের শিকার হন। আসলে, প্রতিদিন তুলসী খাওয়া ঠিক, কিন্তু কয়েকটি  দিন এর পাতা ছেঁড়া হিন্দু ধর্মে নিষিদ্ধ। চলুন জেনে নেওয়া যাক....

ভুলেও এ দিন তুলসি পাতা ছিঁড়বেন না 
এটা বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, সংক্রান্তি, দ্বাদশী এবং সন্ধ্যার সময় তুলসী পাতা উপড়ে ফেলা উচিত নয়। তা ছাড়া বিশেষ করে রবিবারে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। যাঁরা এই কাজ করেন তাঁদের ওপর তুলসী মাতা ক্রদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য নেমে আসে। মা তুলসী নিজেও একাদশীর উপবাসে থাকেন। এমন পরিস্থিতিতে এই দিনে তুলসী পাতায়  ভুলেও হাত দেবেন না। আবার  কেউ কেউ মঙ্গলবারও তুলসি পাতা ছেঁড়া থেকে বিরত থাকেন।

 

কীভাবে তুলসী পাতা তুলবেন

  • স্নান না করে তুলসী পাতা তুলবেন না, বিশ্বাস অনুযায়ী, এমন করলে পুজো গ্রহণ করা হয় না।
  • তুলসী পাতা নখ দিয়ে টেনে ছেঁড়া উচিত নয়।
  • তুলসী পাতা চিবানো এড়িয়ে চলুন, জিহ্বায় রাখা এবং চোষা সঠিক উপায়।
  •  শাস্ত্রে তুলসী মাকে রাধা রানির অবতার হিসাবে বিবেচনা করা হয়েছে। তিনি সন্ধ্যায় লীলা করেন। এই কারণেই সন্ধ্যায় তুলসী পাতা ছিঁড়তে নিষেধ করা হয় ।
  • যদি তুলসী পাতার খুব প্রয়োজন হয়, তাহলে তুলার আগে গাছটিকে ঝাঁকাতে ভুলবেন নায

কোথায় রাখবেন তুলসী গাছ

  • বাড়ির ছাদে তুলসী গাছ রাখবেন না। এর কারণে অর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ছাদে  তুলসী গাছ রাখলে বাড়ির উত্তর দিক থেকে পিঁপড়া বের হতে শুরু করবে। সেই সঙ্গে বাড়ির উত্তর দিকেও ফাটল দেখা দিতে পারে।
  • আপনার তুলসী গাছে যদি কোনো পাখি বা পায়রা বাসা বানায়, তাহলে তা খারাপ কেতুর লক্ষণ বলে মনে করা হয়।
  • তুলসাজিকে দক্ষিণ দিকে ভুল করেও রাখবেন না, এটি বাস্তু দোষের ঝুঁকি বাড়ায়।
  •  

POST A COMMENT
Advertisement