Vastu Remedies for Plants: অনটন-অশান্তি পিছু ছাড়ছে না! বাড়ির এই কোণে গাছ নেই তো?

Vastu Tips Related to South West Direction of Home: বাস্তুশাস্ত্র (Vastu Shashtra) অনুসারে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে গাছপালা রাখা উচিত নয়। বাড়ির মালিকের ঘরটি দক্ষিণ-পশ্চিম (South West) দিকে হওয়া উচিত। এ ছাড়া ক্যাশ কাউন্টার, মেশিন ইত্যাদি রাখতে পারেন দক্ষিণ-পশ্চিম দিকে।

Advertisement
 অনটন-অশান্তি পিছু ছাড়ছে না! বাড়ির এই কোণে গাছ নেই তো?ভুলেও বাড়ির এই কোণে রাখবেন না গাছ
হাইলাইটস
  • বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি র দক্ষিণ-পশ্চিম দিকে গাছপালা রাখা উচিত নয়
  • বাড়ির মালিকের ঘরটি দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত
  • এ ছাড়া ক্যাশ কাউন্টার, মেশিন ইত্যাদি রাখতে পারেন দক্ষিণ-পশ্চিম দিকে

বাস্তুশাস্ত্রে (Vastu Shashtra), সমস্ত দিকগুলির নিজস্ব গুরুত্ব রয়েছে। দক্ষিণ-পশ্চিম (South West) দিককে ' নৈঋত কোণ'ও বলা হয়। দক্ষিণ-পশ্চিম দিকে কোনো খোলামেলা জায়গা অর্থাৎ জানালা, দরজা থাকা উচিত নয়।  আজ বাস্তু টিপসে আমরা জেনে নেব ঘরের  কোন দিকে গাছপালা রাখা উচিত নয়...

 

 

বাড়ির মালিক অর্থাৎ গৃহস্বামীর ঘরটি দক্ষিণ-পশ্চিম  দিকে হওয়া উচিত। এ ছাড়া ক্যাশ কাউন্টার, মেশিন ইত্যাদি রাখতে পারেন দক্ষিণ-পশ্চিম দিকে। কিন্তু বাস্তুশাস্ত্র (Vastu Shashtra) অনুসারে বাড়িতে এই দিকে গাছপালা রাখা উচিত নয়। আসুন জেনে নিই দক্ষিণ-পশ্চিম দিক সংক্রান্ত বিশেষ কিছু কথা...

  • বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সবুজ গাছপালা রাখা উচিত নয়। প্রথমত  এই দিকে পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া এবং দ্বিতীয়ত, বাস্তুর দৃষ্টিকোণ থেকে, এই স্থানটিকে উদ্ভিদের জন্য অশুভ মনে করা হয়। দক্ষিণ-পশ্চিম দিকে গাছ রাখলে বাড়িতে আর্থিক সমস্যা হয়। 
  • ঘরের দক্ষিণ-পশ্চিম কোণ ভারী ও পূর্ণ রাখতে হবে। যাতে রাহু গ্রহ শান্ত থাকে।
  • এই দিকে শৌচালয় তৈরি করাকেও পিতৃ দোষ বলে গণ্য করা হয়। রাহু ও পিতৃ দোষের কারণে এই ধরনের বাড়িতে সবসময় নেতিবাচক শক্তি থাকে। 
  •  ঐশ্বরিক শক্তি উত্তর-পূর্ব দিক থেকে প্রবেশ করে এবং নৈঋত কোণ (পশ্চিম-দক্ষিণ) থেকে প্রস্থান করে। এই কারণে দক্ষিণ দিকে মন্দির তৈরি করা এড়িয়ে চলা উচিত।
  • বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে স্টোর রুম এবং বাড়ির মালিকের ঘর তৈরি করা যেতে পারে।
  • এই দিকটি পূর্বপুরুষদের স্থান হিসাবেও বিবেচিত হয়।
  • যদি দক্ষিণ-পশ্চিম দিকে একটি জানালা এবং দরজা থাকে তবে হনুমানজির মূর্তিটি এমনভাবে রাখুন যাতে তার চোখ দক্ষিণ দিকে থাকে।

 

দক্ষিণ-পশ্চিম দিকে কেন রাখা উচিত নয় গাছপালা?
 গাছপালা রাখলে সুগন্ধ ও সতেজতা আসে, কিন্তু এমন কিছু দিক আছে যেখানে গাছ রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সবুজ গাছপালা রাখা উচিত নয়। প্রথমত, এই দিক পর্যাপ্ত সূর্যালোক পায় না এবং দ্বিতীয়ত, বাস্তুর দৃষ্টিকোণ থেকে, এই স্থানটিকে উদ্ভিদের জন্য অশুভ বলে মনে করা হয়। এই দিকে গাছপালা রাখলে ঘরে আর্থিক সমস্যা হয়। এই দিকে গাছ থাকলে বাড়ির লোকেদের প্রতিনিয়ত অর্থের অভাব এবং কাজে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। এ ছাড়া ধাতুর তৈরি কোনো বস্তু বাড়ির পূর্ব দিকে রাখা উচিত নয়। এই দিকে ধাতব বস্তু রাখলে নেতিবাচক শক্তি ছড়ায় এবং অবাঞ্ছিত সমস্যা দেখা দেয়।

POST A COMMENT
Advertisement