Flat Home Vastu Tips Of Broom: নতুন কেনা ফ্ল্যাট-বাড়ির বাস্তু বিগড়ে দিতে পারে একটা ঝাড়ু, কীভাবে সামলাবেন?

Flat Home Vastu Tips Of Broom: ঝাড়ু কেনার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। বাস্তুশাস্ত্র বলছে, ঝাড়ু শুধু পরিষ্কার রাখার উপকরণ নয়, এটি মা লক্ষ্মীর প্রতীক। তাই ভুল স্থানে ঝাড়ু রাখলে নাকি সংসারে অর্থকষ্ট, ঋণের বোঝা এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে।

Advertisement
নতুন কেনা ফ্ল্যাট-বাড়ির বাস্তু বিগড়ে দিতে পারে একটা ঝাড়ু, কীভাবে সামলাবেন?ঝাড়ুর বাস্তু

Flat Home Vastu Tips Of Broom: নতুন ফ্ল্যাটে উঠেছেন? ঘর সাজানোর তাড়াহুড়োয় ঝাড়ু কোথায় রাখা হচ্ছে, সে দিকে কি নজর দিচ্ছেন? বাস্তুশাস্ত্র বলছে, ঝাড়ু শুধু পরিষ্কার রাখার উপকরণ নয়, এটি মা লক্ষ্মীর প্রতীক। তাই ভুল স্থানে ঝাড়ু রাখলে নাকি সংসারে অর্থকষ্ট, ঋণের বোঝা এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে।

বাস্তু মতে, ঝাড়ু কখনও উত্তর-পূর্ব বা ঈশান কোণে রাখা উচিত নয়। এই দিককে দেব-দেবীর স্থান হিসেবে ধরা হয়। এখানে ঝাড়ু রাখলে পরিবারে অনটন দেখা দিতে পারে এবং অর্থ জলের মতো বেরিয়ে যায়, এমনই বিশ্বাস। রান্নাঘর বা শোবার ঘরেও ঝাড়ু রাখা নিষিদ্ধ বলে মনে করা হয়। এতে স্বাস্থ্যহানি ও পারিবারিক অশান্তি বাড়তে পারে।

বাড়ির প্রধান দরজার সামনে ঝাড়ু রাখা আরও এক বড় ভুল। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এতে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশে বাধা সৃষ্টি হয়। এছাড়া ঝাড়ু কখনও খাড়া করে রাখা উচিত নয়। সবসময় মেঝেতে শুইয়ে রাখতে বলা হয়।

তাহলে ঝাড়ু রাখার সঠিক জায়গা কোথায়? বাস্তু মতে, দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকের কোনও আড়াল করা কোণে ঝাড়ু রাখা শুভ। যেমন আলমারির পেছনে বা স্টোররুমে। ঝাড়ু যেন আগন্তুকের চোখে না পড়ে, সে দিকেও নজর রাখা প্রয়োজন।

ঝাড়ু কেনার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিশ্বাস করা হয়, বৃহস্পতিবার বা একাদশী তিথিতে নতুন ঝাড়ু কেনা উচিত নয়। রাতের বেলা বা কৃষ্ণপক্ষেও কেনা অশুভ ধরা হয়। নতুন ঝাড়ু কেনার সবচেয়ে শুভ দিন হিসেবে ধরা হয় ধনতেরাস, যা Dhanteras নামেও পরিচিত। দুপুরের পরে এবং সূর্যাস্তের আগে ঝাড়ু কেনা উত্তম বলে মত বাস্তুশাস্ত্রের।

ভাঙা বা অতিরিক্ত পুরনো ঝাড়ু ঘরে রাখা উচিত নয়। পুরনো ঝাড়ু ফেলার জন্য শনিবার বা অমাবস্যা তিথিকে শুভ মনে করা হয়।

 

POST A COMMENT
Advertisement