Vastu Tips Using Camphor: বাস্তু দোষ দূর করতে সাহায্য করে কর্পূর! জানুন উপকারী প্রতিকার

Karpoor Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে, কর্পূরকে ঘরের দোষ-ত্রুটি দূর করতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী বলে মনে করা হয়। কর্পূরের এমন কিছু প্রতিকার রয়েছে, যা বাস্তু দোষ দূর করতে সাহায্য করে।

Advertisement
বাস্তু দোষ দূর করতে সাহায্য করে কর্পূর! জানুন উপকারী প্রতিকারবাস্তু দোষ দূর করতে সাহায্য করে কর্পূর

বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, যে কোনও বাড়িতে বাস্তু দোষ থাকলে সুখ, শান্তি এবং পারিবারিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। বাস্তু দোষের কারণে উদ্ভূত নেতিবাচক শক্তি, যে কোনও ব্যক্তির ভাগ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। এর পাশাপাশি নানা ধরনের সমস্যায় পড়তে হয় বাড়ির লোকজনকে।

বাস্তুশাস্ত্র অনুসারে, কর্পূরকে ঘরের দোষ-ত্রুটি দূর করতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী বলে মনে করা হয়। কর্পূরের (Camphor) এমন কিছু প্রতিকার রয়েছে, যা বাস্তু দোষ দূর করতে সাহায্য করে।

* বাড়িতে বাস্তু দোষ থাকলে সব ঘরের কোণে কর্পূরের ট্যাবলেট রাখুন। একটা শেষ হলে, একই জায়গায় আরেকটি ট্যাবলেট রাখুন। এর ফলে বাড়িতে বসবাসকারী মানুষের ওপর বাস্তু দোষের কোনও প্রভাব পড়বে না। 

* প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালিয়ে দেশী ঘি-তে ডুবিয়ে চারপাশে ঘুরিয়ে দিন। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সেই সঙ্গে ঘরে সুখ শান্তি বজায় থাকে।

* রাতে রান্নাঘরের কাজ শেষ হওয়ার পর একটি পরিষ্কার পাত্রে লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে দিলে উপকার পাওয়া যায়। এতে পরিবারের আশীর্বাদ থাকার পাশাপাশি অভাব থাকবে না কখনও। 

* অনেক সময় পরিশ্রম করার পরও সফলতা পাওয়া যায় না। বাস্তু অনুসারে, একটি পাত্রে নিয়মিত লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে সারা ঘরে ঘোরান। এতে বাধা দূর হবে এবং কাজ শুরু হবে।

* স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূর তেল যোগ করলে শরীরে প্রাণশক্তি আসে। বাস্তু মতে, এটি করলে ভাগ্য সহায় হয়। 

* ঘরে ইতিবাচক শক্তির জন্য, প্রতিদিন সকালে বা সন্ধ্যায় প্রতিটি কোণে কর্পূর জ্বালিয়ে দিন। এটি ইতিবাচক শক্তি প্রেরণ করে।

* প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কর্পূর জ্বালিয়ে রাখলে ধন-সম্পদ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি বজায় থাকে।

POST A COMMENT
Advertisement