Office Desk Vastu: অফিসের ডেস্ক একটু গুছিয়ে নিলেই পদোন্নতি-মাইনে বৃদ্ধি নিশ্চিত, কী করতে হবে?

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অফিসে যদি বাস্তুর কিছু নিয়ম মেনে চলা যায়, তাহলে কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি দু’টোই আসে। এমনকি পদোন্নতির সম্ভাবনাও বেড়ে যায়। জানুন, অফিসে কীভাবে বাস্তুর টিপস মানলে উন্নতি হতে পারে আপনার কেরিয়ারে।

Advertisement
অফিসের ডেস্ক একটু গুছিয়ে নিলেই পদোন্নতি-মাইনে বৃদ্ধি নিশ্চিত, কী করতে হবে?অফিসের ডেস্ক একটু গুছিয়ে নিলেই পদোন্নতি-মাইনে বৃদ্ধি নিশ্চিত, জানা আছে কি?

Office Desk Vastu: পদোন্নতি বা ইনক্রিমেন্টের মুখ দেখছেন না? বসের গুডবুকে নাম লেখাতে গিয়েও বারবার পিছলে যাচ্ছেন? জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, দোষটা হয়তো আপনার কাজে নয়, আপনার বসার জায়গার ‘বাস্তু’তে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, কর্মক্ষেত্রের বাস্তু ঠিক থাকলে কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে ওপরের দিকে উঠতে বাধ্য। সাফল্য আর সমৃদ্ধির সেই সহজ উপায়গুলো একবার ঝালিয়ে নিন।

লক্ষ্মীলাভের দিক: অফিসে আপনার চেয়ারটি কোন দিকে মুখ করে আছে, তা কিন্তু আপনার উন্নতির দিশা ঠিক করে দেয়। বাস্তুমতে, উত্তর দিক হলো ধনপতি কুবেরের এলাকা। তাই কাজের সময় উত্তর দিকে মুখ করে বসা সবচেয়ে শুভ। এতে আর্থিক শ্রী ফেরে। যদি তা সম্ভব না হয়, তবে পশ্চিম দিকে মুখ করে বসুন। মনে রাখবেন, পশ্চিম দিক হলো সাফল্যের সোপান, যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।

সবুজেই শ্রীবৃদ্ধি: কাজের ডেস্কে শুধু ফাইলের পাহাড় না রেখে রাখতে পারেন এক চিলতে সবুজ। মানিপ্লান্ট, ব্যাম্বু ট্রি বা ছোট কোনও ইন্ডোর প্ল্যান্ট আপনার মনের ওপর চাপ কমাবে, বাড়াবে একাগ্রতা। তবে সাবধান! ডেস্কে রাখা গাছটি যেন সবসময় সতেজ থাকে। গাছ শুকিয়ে যাওয়া মানেই কিন্তু অর্থহানির অশনি সংকেত। সতেজ গাছ যেমন পজিটিভ এনার্জি আনে, ঝরনা বা প্রাকৃতিক দৃশ্যের ছবিও তেমনই মনে প্রশান্তি দেয়।

পিরামিডের জাদু ও বর্জনীয়: এনার্জি লেভেল বাড়িয়ে কেরিয়ারে ম্যাজিক দেখাতে পারে ছোট্ট একটি পিরামিড। ডেস্কে এটি রাখলে যেমন সুখ আসে, তেমনই কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়ে। তবে সাবধান থাকুন ডাস্টবিন নিয়ে। ভুলেও বসার টেবিলের নিচে বা একদম পাশে ডাস্টবিন রাখবেন না। এতে উন্নতির পথে বাধা আসে। ডেস্কে অপ্রয়োজনীয় ছেঁড়া কাগজ, ভাঙা কলম বা জঞ্জাল জমিয়ে রাখবেন না। এই অশুভ দিকগুলো এড়িয়ে চললেই কেরিয়ারের আকাশ হবে একদম পরিষ্কার।

 

POST A COMMENT
Advertisement