Old Cloth Vastu: পুরনো জামা, কাপড় দিয়েই ঘর মোছেন! বাড়ির জন্য মস্ত বিপদ ডেকে আনছেন না তো?

Vastu Tips: ঘর মোছার জন্য অনেকেই পুরনো জামা, কাপড় ব্যবহার করেন। ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই এই ছবি দেখা যায়। কিন্তু বাস্তু বলছে, এটা করা উচিত না।

Advertisement
পুরনো জামা, কাপড় দিয়েই ঘর মোছেন! বাড়ির জন্য মস্ত বিপদ ডেকে আনছেন না তো?দৌ পুরনো এমন জামা-কাপড় দিয়ে কি ঘর মোছা ভালো নাকি খারাপ
হাইলাইটস
  • আদৌ পুরনো এমন জামা-কাপড় দিয়ে কি ঘর মোছা ভালো?
  • পুরনো কাপড় দিয়ে মেঝে মোছার অসুবিধা জানুন
  • ঘর মোছার জন্য কী করবেন? জেনে রাখুন

ভারতীয়রা জুগাড়ি হিসেবে যে সবার উপরের দিকে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই। একটা জামাকে ঠিক কী কী ভাবে ব্যবহার করা যায়, তা ভারতীয় মহিলা ছাড়া আর কজনেই বা বলতে পারেন। দোকান থেকে নতুন জামা কেনার পর, ছিঁড়ে ফেটে যাওয়া পর্যন্ত সেটা পরা হয় ঠিকই। তবে তার পরেও রেহাই নেই। জামা পুরনো হয়ে গেলে, বা ছিঁড়ে গেলে তা হয়ে যায়, ঘর মোছার 'ন্যাতা'। কিন্তু আদৌ পুরনো এমন জামা-কাপড় দিয়ে কি ঘর মোছা ভালো? জানুন বাস্তু কী বলছে?

ঘর পরিষ্কার রাখা শুধু স্বাস্থ্যের জন্যই ভালো না, এটি ঘরে ইতিবাচক শক্তিও বজায় রাখে। অনেকেই জানেন না, বাড়ির পুরনো শাড়ি, টি-শার্ট বা এমনকি পুরনো তোয়ালে ঘর মোছার কাজে ব্যবহার করা বাস্তু মতে মোটেই উচিত নয়। এক্ষেত্রে বাস্তু নিয়ম কী বলে জানুন।

পুরনো কাপড় দিয়ে মেঝে মোছার অসুবিধা

অশুভ শক্তির বিস্তার: বাস্তুশাস্ত্র অনুসারে , আমাদের শক্তি পুরনো এবং ছেঁড়া কাপড়ের সঙ্গে জড়িত থাকে। যখন আমরা এই কাপড়গুলো মেঝে পরিষ্কার করার জন্য ব্যবহার করি, তখন সেগুলোর মধ্যে থাকা অশুভ শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, যা পরিবেশকে ভারাক্রান্ত ও অস্বস্তিকর করে তোলে। 

আর্থিক কষ্ট ও ধনসম্পদের ক্ষতি: ছেঁড়া, পুরোনো ও নোংরা পোশাক পরা রাহু ও কেতুর অশুভ প্রভাবের সঙ্গে জড়িত। এমনটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার ফলে ধনসম্পদ ও সমৃদ্ধির বিনাশ ঘটে। 

মানসিক চাপ ও যন্ত্রণা:যখন কোনও বাড়ির পরিবেশ নেগেটিভ ভাবে ভরে যায়, তখন তা সেখানে বসবাসকারী মানুষদের মেজাজ ও সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ, মতবিরোধ এবং বিরক্তি বেড়ে যায়। 

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা:

পুরোনো এবং ব্যবহৃত কাপড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু বাসা বাঁধতে পারে। পরিষ্কার করার সময় এগুলো ব্যবহার করলে বাড়িতে রোগ ছড়ানোর ঝুঁকিও বেড়ে যায়। 

ঘর মোছার জন্য কী করবেন?

Advertisement

  • ঘর মোছার জন্য আলাদা ধর মোছার কাপড় পাওয়া যায়। সেগুলিই ব্যবহার করুন।
  • বাজার থেকে কেনা নতুন সুতির মপ অথবা পরিষ্কার করার জন্য রাখা আলাদা পরিষ্কার সুতির কাপড় ব্যবহার করুন। 
  • বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে, মোছার জলে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে ঘর মোছা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লবণ ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর করে দেয়। 

 

POST A COMMENT
Advertisement