Vastu Tips: এই জিনিসগুলিই ডেকে আনে দুর্ভাগ্য, করে কাঙাল, আপনার বাড়িতে নেই তো?

তাই বাস্তু শাস্ত্র ঘরে এমন ছোট ছোট জিনিস রাখতে বারণ করে, যেগুলি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই আর সময় নষ্ট না করে সেই সব জিনিসগুলি সম্পর্কে জেনে নিন। সেগুলির থেকে দূরত্ব তৈরি করুন। তাহলেই সংসারে সুখ-শান্তি ভরে যাবে। হাতে থাকবে টাকা।

Advertisement
এই জিনিসগুলিই ডেকে আনে দুর্ভাগ্য, করে কাঙাল, আপনার বাড়িতে নেই তো?বাস্তু টিপস
হাইলাইটস
  • বাস্তু শাস্ত্র ঘরে এমন ছোট ছোট জিনিস রাখতে বারণ করে
  • সেই সব জিনিসগুলি সম্পর্কে জেনে নিন
  • সংসারে সুখ-শান্তি ভরে যাবে

ঘরের প্রতিটি বস্তু থেকে এক বিশেষ ধরনের শক্তি নির্গত হয়। তাই বাস্তু ঠিক না হলে ঘরে নেগেটিভ শক্তি বিরাজ করে। এই নেগেটিভ এনার্জি ঘরের আবহাওয়া খারাপ করে দেয়। ডেকে আনে দুর্ভাগ্য। এমনকী জলের মতো টাকা খরচ হয়।

তাই বাস্তু শাস্ত্র ঘরে এমন ছোট ছোট জিনিস রাখতে বারণ করে, যেগুলি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই আর সময় নষ্ট না করে সেই সব জিনিসগুলি সম্পর্কে জেনে নিন। সেগুলির থেকে দূরত্ব তৈরি করুন। তাহলেই সংসারে সুখ-শান্তি ভরে যাবে। হাতে থাকবে টাকা। 

বন্ধ ঘড়ি
সংসারে খারাপ ফল আনতে পারে বন্ধ ঘড়ি। এটা আপনাদের খারাপ সময় ডেকে আনতে পারে। তাই ঘরে রাখবেন না এই ধরনের বন্ধ ঘড়ি। বরং এমন কিছু থাকলে সেটাকে ফেলে দিন। তাহলেই দেখবেন অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে মিলবে সাফল্য। সুতরাং চিন্তার কিছু নেই। 

বন্ধ তালা
বাস্তু শাস্ত্র অনুসারে, তালা আপনার ভাগ্য খুলে দিতে পারে। আবার আপনার ভাগ্যকে বন্ধ করে দিতেও পারে। কেরিয়ারে কেটে আনতে পারে সমস্যা। তাই খারাপ বা বন্ধ তালা ঘর থেকে বের করে দিন। তাহলেই দেখবেন জীবনে আসবে সাফল্য। 

ফাটা জুতো
অনেকেই ফাটা জুতো বা চপ্পল বাড়িতে রেখে দেন। কেউ কেউ আবার সেটা ব্যবহারও করেন। আর এটাই বিপদ ডেকে আনে। ঘরে বিরাজ করে নেগেটিভ এনার্জি। তাই এই ভুল আর নয়। ফাটা জুতো ঘর থেকে বের করে দিন। তাহলেই সমস্যার সমাধান করতে পারবেন। 

ছেঁড়া জামা-কাপড়
ছেড়াঁ জামা-কাপড় ঘরে রাখবেন না। সেগুলি ফেলে দিতে শিখুন। তাহলেই দেখবেন ভাগ্য চমকাবে। ঘরে পজিটিভ এনার্জি ঘুরে বেড়াবে। সুতরাং এই নিয়মটা আজ থেকেই মেনে চলুন। 

দেবতাদের পুরনো ভাঙা মূর্তি
অনেকেই পুরনো ভাঙা মূর্তি ঘরে রেখে দেন। সেটির পুজো করেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বেড়ে যায়। ঘরে নেগেটিভিটি বিরাজ করে। তাই এখন থেকে এই ভুল আর নয়। চেষ্টা করুন ভাঙা মূর্তি বিসর্জন দিয়ে দেওয়ার। তাহলেই কৃপা পাবেন ভগবানের। জীবনে আসবে ভাল সময়। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।  

 

POST A COMMENT
Advertisement