Vastu Tips: ঘরে উইন্ড চাইম রেখেও দুর্ভাগ্য চলছে? আসলে ব্যবহারে ভুল হচ্ছে
Vastu Tips for Wind Chimes: ফেং শুই এবং বাস্তুশাস্ত্রে কিছু জিনিসকে খুব শুভ বলে বর্ণনা করা হয়েছে। এই জিনিসগুলি ঘরে সৌভাগ্য নিয়ে আসে, তবে ভুল উপায়ে ব্যবহার করলে দুর্ভাগ্যও আসতে পারে। বল হয়, উইন্ড চাইম লাগালে ঘরে সৌভাগ্য আসে। সেই সঙ্গে বাড়ির সদস্যদের উন্নতিও হয়। অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকে।
উইন্ড চাইম খারাপ ভাগ্যের কারণ হতে পারে! - কলকাতা,
- 07 Jun 2022,
- (Updated 07 Jun 2022, 6:40 PM IST)
হাইলাইটস
- চাইনিজ বাস্তুতে উইন্ড চাইমকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়
- বাড়িতে এবং অফিসে উইন্ড চাইম লাগানো যেতে পারে
- তবে উইন্ড চাইম লাগানোর সঠিক দিকটি জানা গুরুত্বপূর্ণ
Feng Shui Wind Chimes for Wealth: উইন্ড চাইমস সৌভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। ফেং শুই এবং বাস্তুশাস্ত্রে উইন্ড চাইমকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করে এটিকে বাড়ির বিশেষ অংশে ঝুলিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উইন্ড চাইম লাগালে ঘরে ইতিবাচকতা আসে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। কাজের অগ্রগতি হয়। তবে মনে রাখতে হবে, ভুল উপায় উইন্ড চাইম লাগালে বা ভুল জায়গায় লাগালে তা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এমতাবস্থায় উইন্ড চাইম লাগানোর ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে।
বাড়ি, দোকান বা অফিস যাই হোক না কেন, আপনি যেকোনো জায়গায় উইন্ডচাইম লাগাতে পারেন, তবে দরজা বা জানালায় লাগানোই ভালো। কারণ সেখানে বাতাসের বেগের কারণে তাতে কম্পনের সৃষ্টি হয় এবং তা থেকে মধুর শব্দ বের হয়। যার ফলে বাড়ির চারপাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। অনেক ধরনের উইন্ড চাইম আছে- কাঠ, ধাতু, লোহা ইত্যাদি, তবে দিক অনুযায়ী সঠিক উইন্ড চাইম বেছে নিতে হবে।
এইভাবে উইন্ড চাইম লাগান
- উইন্ড চাইম সবসময় সঠিক দিকে রাখুন। উইন্ড চাইম যদি কাঠের হয় তবে তা পূর্ব ও দক্ষিণ দিকে ঝুলিয়ে দিন। ধাতব উইন্ড চাইম পশ্চিম এবং উত্তর দিকে ঝুলিয়ে দিন। অন্যথায়, এতে অশান্তি বাড়বে, বাড়ির সদস্যদের মধ্যে কলহ ও বিভেদ সৃষ্টি হবে।
- রান্নাঘরে বা পুজোর ঘরে কখনই উই ন্ডচাইম লাগাবেন না। এই জায়গাগুলি শক্তির উত্স, এই জায়গাগুলিতে উইন্ড চাইম রাখলে শক্তিতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। এটি বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। বাড়ির প্রধান প্রবেশদ্বার, বারান্দা বা জানালায় উইন্ড চাইম লাগানো ভালো।
- বেডরুমে উইন্ড চাইম লাগানো এড়িয়ে চলা উচিত, তবে আপনি যদি বেডরুমের সঙ্গে লাগানো বারান্দায় বা জানালায় উইন্ড চাইম ঝুলিয়ে থাকেন তবে শুধুমাত্র ৯টি রড সহ একটি উইন্ড চাইম ব্যবহার করুন। তা না হলে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে।
- বাড়ির প্রধান প্রবেশদ্বারে ছোট উইন্ড চাইম রাখবেন না, কারণ এটি নেতিবাচক শক্তিকে বাইরে যেতে দেবে না। যে জায়গায় উইন্ড চাইম বসানো হচ্ছে সেই অনুপাতে উইন্ড চাইমের আকার বেছে নিতে হবে।
- এমন জায়গায় উইন্ড চাইম লাগানো উচিত নয়, যার নীচে মানুষ বসে থাকে। এমনটা করলে আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
- কাঁচ বা প্লাস্টিকের উইন্ড চাইম ব্যবহার করবেন না। উইন্ড চাইম শুধুমাত্র কাঠ বা ধাতু দিয়ে তৈরি করা উচিত।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)