Tulsi Vastu Tips: উপচে পড়বে ধন-সম্পদ, বাড়িতে এই দিনে লাগান তুলসী গাছ

আপনি যদি বাড়িতে তুলসী গাছ লাগাতে চান, তাহলে প্রথমে জেনে নিন এই নিয়মগুলি, তুলসী গাছ লাগানোর শুভ দিনগুলি এবং এটি লাগানোর শুভ সময়।

Advertisement
উপচে পড়বে ধন-সম্পদ, বাড়িতে এই দিনে লাগান তুলসী গাছ বাড়িতে কখন তুলসী গাছ লাগাবেন?
হাইলাইটস
  • হিন্দু ধর্মে তুলসী গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়
  • তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ
  • তুলসী গাছ লাগানোর সবচেয়ে ভালো দিন কী হতে পারে?

হিন্দু ধর্মে তুলসী গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ। তাই বাড়ির সুখ, শান্তি ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের  জন্য মানুষ নিয়মিত তুলসী গাছের পুজো করে থাকেন। সাধারণত প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। কিন্তু মাঝে মাঝে তুলসী গাছ শুকিয়ে যায় বা নতুন করে তুলসী গাছ লাগাতে হয়, তাহলে অবশ্যই সবার মনে প্রশ্ন জাগে যে তুলসী গাছ লাগানোর সবচেয়ে ভালো দিন কী হতে পারে?

 এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতদের মত, প্রতিটি দিন ঈশ্বরের তৈরি, তাই প্রতিটি দিনই সবকিছুর জন্য শুভ। তবে শাস্ত্রে কিছু বিশেষ দিনের কথা বলা হয়েছে, যখন তুলসী গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়।

 

 

তুলসী গাছ কখন লাগাবেন?
ধর্মীয় শাস্ত্রে তুলসী গাছ লাগানোর শ্রেষ্ঠ দিনটিকে 'কার্তিক মাস' বলা হয়েছে। এই মাসটি সাধারণত প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পড়ে। আপনার বাড়িতে যদি একটি নতুন তুলসী গাছ লাগাতে হয় তবে এর চেয়ে শুভ দিন আর হতে পারে না।

পণ্ডিতরা ব্যাখ্যা করেন, কার্তিক মাসে তুলসী গাছ লাগানোর জন্য বৃহস্পতিবারও সেরা দিন বলে মনে করা হয়। আসলে, বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুকে উৎসর্গ করা হয়। তুলসী ভগবান শ্রী কৃষ্ণের খুব প্রিয় এবং তিনি ভগবান বিষ্ণুর অবতার। এমন পরিস্থিতিতে আপনি যদি বৃহস্পতিবার বাড়িতে একটি তুলসী গাছ লাগান, তাহলে আপনিও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। 

 

 

কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রিতে আপনি আপনার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। আপনি বৃহস্পতি ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ এনে লাগান।  শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তুলসী গাছ এপ্রিল থেকে জুন মাসে রোপণ করা যায়, এই সময়ে এর বৃদ্ধিও ভালো হয়।

Advertisement

এছাড়াও শনিবার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার যদি আপনি একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসেন বা আপনার বাড়ির উঠোনে লাগান, তাহলে দীর্ঘদিন ধরে চলমান আর্থিক সংকট দূর হয়।

 

 

কখন তুলসী গাছ লাগাবেন না?
সোম, বুধবার, রবিবার, একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিনে তুলসী গাছ লাগাবেন না। আপনার এই দিনে তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়, এমনকি রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আপনি বাকি  দিন তুলসী গাছে জল দিতে পারেন। যদিও সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, তাড়াছা এই বিশেষ দিনেও তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলুন। এই সবের পাশাপাশি, আপনাকে এই বিষয়টির দিকেও নজর দিতে হবে যে আপনি যদি বাড়িতে একটি তুলসী গাছ লাগান, তবে এটি সর্বদা অভিজিৎ মুহুর্তে লাগান। আর অভিজিৎ মুহুর্ত  বেলা ১১:২১ থেকে দুপুর ১২:০৪ পর্যন্ত থাকে।

তুলসী গাছের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাস্তু টিপস-

  • আপনি আপনার বাড়িতে উত্তর-পূর্ব, উত্তর বা পূর্ব দিকে তুলসী লাগাতে পারেন। এরমধ্যে উত্তর দিকটি সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
  • বাস্তু অনুসারে, বাড়িতে যেখানেই তুলসী গাছ লাগিয়েছেন, গোবর দিয়ে দেওয়াল ও মাটি লেপে দিন। এটি করলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে।
  • পণ্ডিতরা বলেন, পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে সূর্যের মতো শক্তি আসে, উত্তর দিকে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে।
  • সম্পর্কের মধ্যে ভালবাসা বজায় রাখতে এবং ঘরে সুখ-শান্তি বজায় রাখতে নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করতে হবে এবং ঘির প্রদীপ জ্বালাতে হবে।
  • ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না, এতে আপনার জীবনে সমস্যা দেখা দিতে পারে।
  • তুলসী গাছের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ভুল করেও জুতো ও চপ্পল খুলে ফেলবেন না।
  • তুলসী গাছ কখনোই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না।

POST A COMMENT
Advertisement