গুরু পূর্ণিমার উপলক্ষে সোমবার সকালে হাজার হাজার ভক্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম ঘাট ও বেনারস গঙ্গা ঘাটে ভিড় জমান। দেশের বিভিন্ন স্থানে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে। এই দিনটি বেশিরভাগ হিন্দু, বৌদ্ধ এবং জৈনরা সম্প্রদায়ের মানুষ পালন করেন। ভারতীয় চন্দ্র ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা দিনে গুরু পূর্ণিমা পড়ে।