গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে নানা পুজো- পার্বণ। সামনেই আসছে নীলপুজো বা নীলষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তারা বাড়িতেই আয়োজন করেন পুজোর। জেনে নিন নীলষষ্ঠীর ব্রত পালনের নিয়ম।