Advertisement

মা মনসা ভক্ত মুসলিম পরিবার, শেখ পরিবারে এ বারও ধুমধাম করে পুজো হল, দেখুন

ধর্মের সীমারেখা পেরিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির দেখা গেল পুরুলিয়ায়। মানবাজার-২ ব্লকের আঁকড়ো গ্রামে প্রায় ২০০ বছর ধরে এক মুসলিম পরিবারের বাড়িতে হিন্দু রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছেন দেবী মনসা। শুধু তাই নয়, এই পুজোর পুরোহিতও পরিবারেরই মুসলিম সদস্যরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই নিষ্ঠা ও বিশ্বাসে এই ঐতিহ্য পালন করে আসছে শেখ পরিবার। প্রতি বছর দেবী মনসার প্রতিমা প্রতিষ্ঠা করে নিয়ম মেনে পুজো হয়। পুজো ঘিরে গোটা গ্রামে উৎসবের আবহ তৈরি হয়। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এই অনন্য পুজো দেখতে আসেন। পুজোর দিন বাড়ির উঠোনে তৈরি করা হয় একটি তুলসী মন্দিরও। মনসা পুজোর পাশাপাশি সেখানেও হিন্দু রীতিতে পুজো হয়। প্রতিমা বিসর্জনের সঙ্গে তুলসী মন্দিরও বিসর্জন দেওয়া হয়।

Worship of Goddess Mansa Performed In a Muslim Family at Purulia

Advertisement
POST A COMMENT