
বিশ্বের অন্যতম ধনী অম্বানি পরিবার। সেই পরিবারে বিয়ের সানাই। ছোট ছেলে অনন্ত অম্বানি বাগদান পর্ব সারলেন। তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট।

রাজস্থানের শ্রীনাথ মন্দিরে সম্পন্ন হয় অনন্ত ও রাধিকার বাগদান পর্ব। বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকা।

রাজস্থানের রাজসামন্দ জেলার শ্রীনাথজি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা। হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষা করে স্বাগত জানানো হয় অনন্তকে।

এই মন্দিরে ঐতিহ্যবাহী রাজ-ভোগ-শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেয় দুই পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে 'রোকা' অনুষ্ঠানের ছবি।

অনন্ত অম্বানি এবং তাঁর ভাবী স্ত্রী রাধিকা মার্চেন্টকে শ্রীনাথজি মন্দিরের প্রাঙ্গনে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবি টুইট করা হয়েছে।

অনন্ত ও রাধিকার রোকা অনুষ্ঠানের জন্য সাজান হয়েছিল মন্দির চত্বর। মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার শ্রীনাথজির ভক্ত। প্রতিটি ছোট-বড় কাজের শুরুতে শ্রীনাথের আশীর্বাদ নেন।

তাঁর বাড়ির উৎসবও সারলেন শ্রীনাথজির আশীর্বাদ নিয়ে। বাগদানের পর শ্রীনাথের কাছে প্রার্থনা করে দম্পতি। ঐতিহ্যবাহী রাজ-ভোগ-শ্রীঙ্গার অনুষ্ঠানে অংশ নেন অনন্ত ও রাধিকা।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট কয়েক বছর ধরে একে অপরকে চেনেন। শীঘ্রই দুজনে গাঁটছড়া বাঁধতে পারে। তবে বিয়ের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।