Ayurved Institute: দেশে নয়া ৩ আয়ুর্বেদ ইনস্টিটিউট, আয়ুষ ফার্মেসিগুলি নিয়েও বড় ঘোষণা বাজেটে

বাজেট ২০২৬-এ ৩টি সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করার ঘোষণা করলেন নির্মলা সীতারামন। পাশাপাশি আয়ুষ ফার্মেসিগুলি নিয়েও ঘোষণা রয়েছে বাজেটে।

Advertisement
দেশে নয়া ৩ আয়ুর্বেদ ইনস্টিটিউট, আয়ুষ ফার্মেসিগুলি নিয়েও বড় ঘোষণা বাজেটেপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ৩টি সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করার ঘোষণা
  • আয়ুষ ফার্মেসিগুলি নিয়েও ঘোষণা রয়েছে বাজেটে
  • আয়ুর্বেদ নিয়ে কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারামন। রবিবার সংসদে বাজেট ভাষণে তিনি জানান, আয়ুর্বেদিক চিকিৎসায় জোর দিতে দেশে ৩টি নতুন আয়ুর্বেদ ইনস্টিটিউট তৈরি হবে। 

এদিন, ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৩টি নতুন সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপনের পাশাপাশিই সারা দেশে আয়ুষ ফার্মেসিগুলির অধুনিকীকরণ হবে বলেও জানান তিনি।  

এই উদ্যোগের লক্ষ্য, আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবার পরিসর বাড়ানো এবং আয়ুষ ব্যবস্থার অধীনে পরিষেবা প্রদানের মান উন্নত করা। নির্মলা সীতারামন জানান, নতুন ইনস্টিটিউটগুলি শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল পরিষেবাকে সহায়তা করবে। পাশাপাশি, আয়ুষ ফার্মেসিগুলির আধুনিকীকরণের মাধ্যমে রোগীদের জন্য ওষুধের সহজলভ্যতা ও গুণগত মান আরও উন্নত হবে। 

এছাড়াও সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে বলে জানালেন অর্থমন্ত্রী। এর মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও। শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে। 

 

 

POST A COMMENT
Advertisement