Top Stock Picks: শর্ট টার্মে ৩৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে ৪ স্টক, টার্গেট দিল ব্রোকারেজ ফার্ম

ইরান যুদ্ধ ১৪ দিনের জন্য থেমেছে। যার ফলে লাফাচ্ছে ভারতের শেয়ারবাজার। আর এই পরিস্থিতিতেই কিছু স্টকে বিনিয়োগ করলে লাভ মিলতে পারে বলে মনে করছে জেএম ফিন্যান্স। সেই মতো সংস্থাটি কিছু স্টকের টার্গেট প্রাইস দিয়েছে। 

Advertisement
Top Stock Picks: শর্ট টার্মে ৩৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে ৪ স্টক, টার্গেট দিল ব্রোকারেজ ফার্মকোন কোন স্টকে বাম্পার রিটার্ন?
হাইলাইটস
  • ইরান যুদ্ধ ১৪ দিনের জন্য থেমেছে
  • এই পরিস্থিতিতেই কিছু স্টকে বিনিয়োগ করলে লাভ মিলতে পারে বলে মনে করছেন জেএম ফিন্যান্স
  • সেই মতো সংস্থাটি কিছু স্টকের টার্গেট প্রাইস দিয়েছে

ইরান যুদ্ধ ১৪ দিনের জন্য থেমেছে। যার ফলে লাফাচ্ছে ভারতের শেয়ারবাজার। আর এই পরিস্থিতিতেই কিছু স্টকে বিনিয়োগ করলে লাভ মিলতে পারে বলে মনে করছে জেএম ফিন্যান্স। সেই মতো সংস্থাটি কিছু স্টকের টার্গেট প্রাইস দিয়েছে। 

জেএম ফিন্যান্সের মতে, এই সময় বিনিয়োগ করলে কিছু স্টক ৩৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে। শর্ট টার্মেই মিলতে পারে এই পরিমাণ রিটার্ন। আর সেই সব স্টকের নাম এবং টার্গেট প্রাইসও দিয়েছে সংস্থা। তাই আর দেরি না করে সেই সব স্টক সম্পর্কে জেনে নিন। 

পিজি ইলেকট্রনিক্সের স্টক
ব্রোকারেজ ফার্ম জানাচ্ছে, পিজি ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ারে বিরাট রিটার্ন মিলতে পারে। তাই 'বাই রেটিং' দিয়েছে জেএম ফিন্যান্স। এই স্টকের টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ৬৭০ টাকা। আর এখন এর দাম ৪৮৬ টাকা। যার অর্থ দাঁড়াল, এই স্টকের দাম ৩৭ শতাংশ পর্যন্ত বাড়ার আশা রয়েছে। 

যদিও ব্রোকারেজ ফার্ম জানিয়ে দিয়েছে, ইরান যুদ্ধের ফলে পিজি ইলেকট্রনিক্সের আয়ের উপর প্রভাব পড়তে পারে। কিন্তু তাতেও বাড়তে পারে শেয়ারের দাম। তাই চাইলে এই স্টকে রিসার্চের পর বিনিয়োগ করতেই পারেন। 

কেইনস টেকনোলজির স্টক
এই স্টককেও 'বাই রেটিং' দিয়েছে সংস্থা। তাদের দাবি এর দাম পৌঁছে যেতে পারে ৫,১০০ টাকায়। 

এছাড়াও এই সেক্টর থেকে সিরমা এসজিএস টেক লিমিটেড এবং অ্যাম্বার এন্টারপ্রাইজ লিমিটেডের দিকেও চোখ রাখতে বলছে জেএম ফিন্যান্স। সিরমা এসজিএস-এর টার্গেট হল ১,১০০ টাকা। আর অ্যাম্বার এন্টারপ্রাইজের দাম ৭,৬০০ টাকা রাখা হয়েছে। 

জেএম ফিন্যান্স জানিয়েছে, 'আমরা আশা করছি অ্যাম্বার এন্টারপ্রাইজের রেভিনিউ চতুর্থ ত্রৈমাসিকের রিভিনিউ ইয়ার অন ইয়ার ১৩ শতাংশ বাড়তে পারে।'

ডিক্সন টেকনোলজিস
টাকা থাকলে এই স্টকটাকে পোর্টফোলিওতে অ্যাড করে দিতে পারেন। এর টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ১১,০০০ টাকা। যদিও এই সংস্থার আয়ের ফলাফল খুব একটা ভাল না হতে পারে। তবুও চাইলে এই স্টক অ্যাড করতে পারেন। তাতে ভবিষ্যতে লাভ মিলতে পারে বলে দাবি করতে জেএম ফিন্যান্স। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 
 

 

POST A COMMENT
Advertisement