SIP-তে মিলবে বাম্পার রিটার্ন, মেনে চলুন ৫ সহজ টিপস

যাঁরা নিয়মিত সিপ করেন, তাঁরা একবার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে যান। দেখুন ঠিকঠাক রিটার্ন মিলছে কি না! যদি ভাল রিটার্ন না থাকে, তাহলে বুঝবেন স্ট্র্যাটেজিতে কিছু ভুল রয়েছে। তখন এই নিবন্ধে বলে দেওয়া টিপসগুলি মেনে চলার চেষ্টা করুন। আশা করছি প্রফিট বাড়বে।

Advertisement
SIP-তে মিলবে বাম্পার রিটার্ন, মেনে চলুন ৫ সহজ টিপসSIP ইনভেস্টমেন্ট প্ল্যান
হাইলাইটস
  • নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে যান
  • ভাল রিটার্ন না থাকে, তাহলে বুঝবেন স্ট্র্যাটেজিতে কিছু ভুল রয়েছে
  • এই নিবন্ধে বলে দেওয়া টিপসগুলি মেনে চলার চেষ্টা করুন

এখন অনেকেই SIP করেন। এটা করার মাধ্যমেই তাঁরা নিজেদের সম্পদ বাড়াতে চান। যদিও সত্যি কথা বলতে, নিয়মিত সিপ করলেও শুধুমাত্র সঠিক নিয়ম মেনে না চলার জন্য রিটার্ন কম মিলতে পারে। 

তাই যাঁরা নিয়মিত সিপ করেন, তাঁরা একবার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে যান। দেখুন ঠিকঠাক রিটার্ন মিলছে কি না! যদি ভাল রিটার্ন না থাকে, তাহলে বুঝবেন স্ট্র্যাটেজিতে কিছু ভুল রয়েছে। তখন এই নিবন্ধে বলে দেওয়া টিপসগুলি মেনে চলার চেষ্টা করুন। আশা করছি প্রফিট বাড়বে। 

ডিরেক্ট প্ল্যান নিন
রেগুলার মিউচুয়াল ফান্ডে ডিস্ট্রিবিউটরের একটা কমিশন থাকে। আর এখানেই অনেকটা টাকা চলে যেতে পারে। তাই বেশি রিটার্ন পেতে চাইলে নেওয়া যেতে পারে ডিরেক্ট প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে অনায়াসে প্রফিট মার্জিন বাড়াতে পারবেন। আর দীর্ঘসময়ে সেই টাকাটা অনেকটাই। তাই এখন থেকে এই নিয়মটা মেনে চলার চেষ্টা করুন। 

অনেকটা সময়ের জন্য ইনভেস্ট করুন
মিউচুয়াল ফান্ড এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করা যায়। এর মাধ্যমে দ্রুত টাকা পাওয়া যায় না। তাই মার্কেট উপর-নিচু হলে ঘাবড়ে যাবেন না। এই ভুলটা করলে আদতে ভুগবেন। তাই বারবার মিউচুয়াল ফান্ড কিনবেন না বা বিক্রি করে দেবেন না। বরং চেষ্টা করুন অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট ধরে রাখার। 

সিপ স্কিপ করবেন না
অনেকেই হুটপাট সিপ স্কিপ করে দেন। আর এই ভুলটা করেন বলেই তাঁদের প্রফিট কমতে থাকে। সুতরাং এই ভুল করা চলবে না। বরং চেষ্টা করুন নিয়মিত সিপ করে যাওয়ার। মার্কেটের দিকে না তাকিয়েই সিপ করুন। এই নিয়মটা মেনে চললেই দেখবেন বাম্পার প্রফিট পাবেন। অন্য অনেকের থেকে রিটার্ন থাকবে অনেকটাই বেশি। 

মাঝে মধ্যে টপ আপ করুন
হাতে একটু বাড়তি টাকা এলে ফালতু খরচ করবেন না। বরং চেষ্টা করুন সেই টাকাটা ইনভেস্ট করে দেওয়ার। এই কাজটা করলে আপনি নিজের অজান্তেই বেশ কিছু টাকা জমিয়ে ফেলতে পারবেন। আর সেটাই ভবিষ্যতে লাভ এনে দেবে। তাই এবার থেকে বাড়তি টাকা এলেই একটু একটু করে টপ আপ করুন। 

Advertisement

সিপ বাড়ান
অনেকেই বছরের পর বছর একই পরিমাণ টাকার সিপ করে যান। আর সেটাই বিরাট ভুল। এমনটা করলে ভাল রিটার্ন মিলবে না। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, বছরে মোটামুটি ১০ শতাংশ হারে নিজের সিপ বাড়ানোর। এই কাজটা করলেই দেখবেন হু হু করে বেড়ে যাবে প্রফিট। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


 

POST A COMMENT
Advertisement