পুজোর আগে উপহার পাবেন কেন্দ্রীয় কর্মীরা?7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই বিশেষ হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, উৎসবের মরসুমের আগে আগামী মাসে মহার্ঘ ভাতা (DA Hike), বকেয়া এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে বড় ঘোষণা করা হতে পারে। এমনটা হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপক বৃদ্ধি পেতে পারে।
৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রত্যাশা
মিডিয়া রিপোর্টে আশা করা হচ্ছে যে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। আগে বলা হচ্ছিল জুলাইয়ের শেষে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কিন্তু তা হতে পারেনি। এখন সম্ভাবনা রয়েছে যে সেপ্টেম্বর মাসে নবরাত্রি ও দুর্গাপুজোর সময়, কর্মচারীদের ডিএ বৃদ্ধির উপহার দেওয়া যেতে পারে।
৪ শতাংশ বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হবে। চলতি বছরের মার্চ মাসে কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল সরকার। তাখন ডিএ ৩ শতাংশ বাড়িয়ে ৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ করা হয়। এটি লক্ষণীয় যে ডিএ কর্মচারীদের বেতন কাঠামোর অংশ।
সরকার মুদ্রাস্ফীতির হার অনুযায়ী ডিএ নির্ধারণ করে। যাতে কর্মচারীদের জীবনধারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির মাধ্যমে দেশের ৫০ লাখ কর্মচারী ও ৬৫ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।
AICPI ডেটার গুরুত্বপূর্ণ ভূমিকা
AICPI সূচক সরকার কর্তৃক কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুনে AICPI সূচক ১২৯.২ পয়েন্টে আসার পরে, আশা করা হচ্ছে যে কর্মীদের ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফেব্রুয়ারির পরে, এআইসিপিআই সূচকে একটি শক্তিশালী বৃদ্ধি দেখা গিয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে, AICPI সূচকের চিত্র ছিল ১২৫.১, যা ফেব্রুয়ারিতে ১২৫-এ নেমে এসেছে। এটি আবার মার্চে লাফিয়ে ১২৬ পয়েন্টে পৌঁছেছে। এরপর এপ্রিল মাসেও তা বেড়ে দাঁড়ায় ১২৭.৭। পরেও, বৃদ্ধি অব্যাহত ছিল এবং মে মাসে এটি ১২৯ পয়েন্টে পৌঁছেছিল, জুনে এটি ১২৯.২ পয়েন্টে পৌঁছেছিল।
বকেয়া এরিয়ারের বিষয়ে সিদ্ধান্ত
সম্ভাব্য অন্যান্য উপহারের কথা বললে, কেন্দ্রীয় কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন দেওয়ার ঘোষণাও সেপ্টেম্বর মাসে করা হতে পারে। কোভিড-১৯ এর কারণে সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কর্মচারীদের ডিএ হোল্ডে রেখেছিল। কর্মচারীরা ক্রমাগত তাদের বকেয়া ডিএ এরিয়ার পরিশোধের দাবি করছেন। যদি কেন্দ্র এই ১৮ মাসের জন্য বকেয়া ডিএ প্রদানের ঘোষণা করে, তবে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে একটি বিশাল পরিমাণ অঙ্ক যোগ হবে।
ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ঘোষণা
ডিএ বৃদ্ধির পাশাপাশি, কেন্দ্রীয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাদের ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়ানো উচিত। বর্তমানে তা ২. ৫৭ শতাংশ, যা ৩. ৬৮ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। পূর্ববর্তী রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছিল যে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে একটি সিদ্ধান্ত নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে আসতে পারে, কিন্তু তা হয়নি। এখন আবার সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধির প্রত্যাশায়, এই বিষয়টির বৃদ্ধির সম্ভাবনাও বেড়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টরকে এইভাবে বুঝুন
ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করে। অর্থাৎ কর্মচারীদের প্রাপ্ত বেতনের ক্ষেত্রে এর বড় ভূমিকা রয়েছে। এই কারণে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন আড়াই গুণেরও বেশি বেড়ে যায়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন তাদের মূল বেতন এবং ভাতা ছাড়াও ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে নির্ধারিত হয়। অর্থাৎ এতে বেতন বৃদ্ধি নিশ্চিত। শেষবার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছিল ২০১৬ সালে।