8th Pay Commission: অষ্টম পে কমিশনে মাইনে বৃদ্ধি ও DA এরিয়ার নিয়ে বড় আপডেট, কত হবে?

বছর শেষ হতে চলেছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে লাগু থাকা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। কত টাকা বাড়তি ঢুকতে পারে অ্যাকাউন্টে?

Advertisement
অষ্টম পে কমিশনে মাইনে বৃদ্ধি ও DA এরিয়ার নিয়ে বড় আপডেট, কত হবে?অষ্টম পে কমিশন
হাইলাইটস
  • ১ জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশন
  • কত টাকা বাড়তি স্যালারি হতে চলেছে?
  • DA-এরিয়ার নিয়ে কী অনুমান?

২০২৫ সালে শেষ হতে আর মাত্র ২ দিন বাকি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছেন নতুন বছরের। কারণ ১ জানুয়ারি, ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে। সঙ্গে পরিবর্তন হবে একাধিক নিয়মেরও। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা জানতে আগ্রহী, অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার পর তাঁদের বেতন কত বাড়বে,মহার্ঘ্য ভাতায় কী পরিবর্তন আসবে এবং বকেয়া পরিশোধ হবে কখন।

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অষ্টম পে কমিশন
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন হবে। বর্তমান কার্যকর সপ্তম পে কমিশনের মেয়াদ বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ফুরিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত অষ্টম পে কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও সরকারি সুপারিশ এখনও হাতে আসেনি তবুও এই নিয়ে আলোচনা চলছেই। চূড়ান্ত বিবৃতি প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মীদের বেতন সংক্রান্ত পরিসংখ্যান সবটাই আনুমানিক। তবে নতুন বেতন কমিশন কার্যকর গওয়ার পরে বিবিন্ন ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে, তার একটা ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। 

কত বেতন বাড়বে?
অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বৃদ্ধি হবে তা নির্ভর করে বিভিন্ন অর্থনৈতিক ও আর্থিক কারণের উপর। কর্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস প্রাইভেট লিমিটেডের এমডি প্রতীক বৈদ্য বলেন, 'প্রত্যাশা সাধারণত অতীতের প্রবণতা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়।' তিনি আরও বলেন, 'ষষ্ঠ বেতন কমিশনের ফলে গড় প্রায় ৪০% বেতন বৃদ্ধি পেয়েছিল। সপ্তম বেতন কমিশনের ফলে বৃদ্ধি পেয়েছিল ২৫-৩০%। প্রাথমিক অনুমান অনুসারে, অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পরে বেতন ২০ থেকে ৩৫% বৃদ্ধি পেতে পারে। তবে এটি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যা বেতন গণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২.৪ ডিগ্রি থেকে ৩ পর্যন্ত হতে পারে।'

DA-তে কী কী পরিবর্তন দেখা দিতে পারে?
বেতন বৃদ্ধি ছাড়া অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ (DA ও DR) পরিবর্তন হবে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের রক্ষা করতে এই ভাতা পর্যায়ক্রমে সংশোধন করা হয়। সাধারণত বছরে ২ বার হয় এমনটা। যখন একটি নতুন বেতন কমিশন কার্যকর হয় তখন DA-ও সমন্বয় করা হয় এবং মূল বেতনের সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়। 

Advertisement

অষ্টম বেতন কমিশনের অধীনে, বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের মুদ্রাস্ফীতির মাত্রা বিবেচনা করে DA গণনা পুনর্গঠন করা হবে। এটি টেক হোম স্যালারি এবং ভবিষ্যতে DA বৃদ্ধি উভয়ের উপরই প্রভাব ফেলতে পারে। 

বকেয়া এরিয়ারের কী হবে? 
যখনই নতুন বেতন কমিশন কার্যকর করা হয় তখন সাধারণত পূর্ববর্তী পে কমিশন অনুসারে বকেয়া এরিয়ার দেওয়া হয়। এর অর্থ হল, বর্ধিত বেতন যদি পরে কর্মচারীদের দেওয়া হয়, তবুও তা পে কমিশন বাস্তবায়নের তারিখ থেকে গণনা করা হয়। GenZCFO-র প্রতিষ্ঠাতা CA মণীশ মিশ্র বলেন, 'বেকয়া এরিয়ার সম্ভবত ১ জানুয়ারি, ২০২৬ থেকে গণনা করা হবে। যদিও কমিশনের সুপারিশ অনুমোদিত হওয়ার পরে প্রকৃত অর্থ প্রদান করা হবে।'

বাড়তি বেতন কবে অ্যাকাউন্টে ঢুকবে?
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বর্ধিত বেতন অ্যাকাউন্টে ঢুকে যাবে? প্রশ্ন সকলেরই। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত বেতন সংশোধন এবং এরিয়ার পরিশোধে সময় লাগতে পারে। পূর্ববর্তী বেতন কমিশনের মতো কর্মচারী এবং পেনশনভোগীদের অপেক্ষা করতেই হবে। 

প্রতীক বৈদ্যের মতে, সপ্তম বেতন কমিশন ২০১৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। কিন্তু সে বছরের জুন মাসে মন্ত্রিসভার অনুমোদন মেলে। ফলে পরবর্তী মাসগুলিতে এরিয়ার সহ মেলে নয়া বেতন। 

 

POST A COMMENT
Advertisement