8th Pay Commission এ কীভাবে 18000 টাকার Basic Salary হবে 72000 টাকা? গণিত বুঝুন

অষ্টম বেতন কমিশনের সুপারিশের অপেক্ষায় সরকারি কর্মচারীরা। কতটা মাইনে বাড়ার উচিত, তা নিয়ে ইতিমধ্যেই পেশ করা হয়েছে একাধিক দাবিদাওয়া।

Advertisement
8th Pay Commission এ কীভাবে 18000 টাকার Basic Salary হবে 72000 টাকা? গণিত বুঝুনঅষ্টম বেতন কমিশন
হাইলাইটস
  • অষ্টম বেতন কমিশনের সুপারিশের অপেক্ষা।
  • দাবিদাওয়া পেশ করেছে একাধিক কর্মচারী সংগঠন।

অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। সবচেয়ে বড় প্রশ্ন, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কতটা বাড়বে বেতন? কারণ অষ্টম বেতন কমিশনের কাছে কর্মী সংগঠনগুলি ৩.৬১ থেকে ৪.০০ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। উল্লেখ্য সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছিল। সেই সময় ৭,০০০ টাকার বেসিক স্যালারিকে ২.৫৭ দিয়ে গুণ করে নতুন ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা করা হয়েছিল।

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক। যা বর্তমান বেসিক বেতনের সঙ্গে গুণ করে নতুন বেসিক স্যালারি ঠিক করা হয়। এর মধ্যে মহার্ঘ ভাতার প্রভাবও ধরা থাকে। অর্থাৎ মূল্যবৃদ্ধির কারণে বেতনের ক্রয়ক্ষমতা যেভাবে কমে যায়, তার একটা অংশ পুষিয়ে দেওয়ার পাশাপাশি প্রকৃত বেতন বৃদ্ধি নিশ্চিত করাই লক্ষ্য।

১৮ হাজারের বেসিক স্যালারি ৭২ হাজার?

অষ্টম বেতন কমিশন ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করলে ১৮,০০০ টাকার বর্তমান বেসিক স্যালারি বেড়ে হবে ৭২,০০০ টাকা। ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি সবচেয়ে জোরালোভাবে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। তাদের হিসাব অনুযায়ী, তিনটি ধাপে এই অঙ্ক ধরা হয়েছে। 

প্রথমে ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে মাথাপিছু নেট জাতীয় আয়ে ৮৬.৭৬ শতাংশ বৃদ্ধি। তার পর পাঁচ সদস্যের একটি পরিবারের প্রয়োজনীয় খরচ হিসেব করে অঙ্ক দাঁড়ায় ৮৮,৫২৪ টাকা। তবে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে সেই অঙ্ক কমিয়ে ৭২,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন?

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল জেসিএম স্টাফ সাইড এবং ভারত পেনশনর্স সমাজ। এই দাবি মেনে নেওয়া হলে ন্যূনতম বেসিক স্যালারি দাঁড়াবে প্রায় ৬৯,০০০ টাকা। পাঁচ সদস্যের একটি পরিবারের খরচের হিসাব ৬৮,৯৪৭ টাকা  করেছে তারা। পরে তা রাউন্ড অফ করে হয়েছে ৬৯,০০০ টাকা।

৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন ৬৫ হাজার?

Advertisement

৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে মিনিস্টেরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন। সেই মানা হলে ন্যূনতম বেসিক স্যালারি হবে প্রায় ৬৫,০০০ টাকা।

লেভেল অনুযায়ী কত হতে পারে বেতন?

লেভেল ১-এর ক্ষেত্রে ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেসিক স্যালারি দাঁড়াবে ৬৪,৯৮০ টাকা। অন্য দিকে ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা বেড়ে হবে ৭২,০০০ টাকা।

স্টাফ সাইড ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে সম্পূর্ণ পে ম্যাট্রিক্সও তৈরি করেছে। সেই হিসাবে লেভেল ১-এ বেতন হবে ৬৯,০০০ টাকা, লেভেল ৬-এ ১,৩৫,৭০০ টাকা এবং লেভেল ৯-১০-এ ২,১৫,১০০ টাকা।

অন্যদিকে, বিপিএমএস ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে যে পে ম্যাট্রিক্স দিয়েছে, তাতে লেভেল ১ থেকেই মূল বেতন শুরু হবে ৭২,০০০ টাকা দিয়ে। আর লেভেল ১৮-এ গিয়ে তা পৌঁছবে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

প্রণিধানযোগ্য, এসব এখনও বিভিন্ন কর্মী সংগঠনের দাবি ও হিসাব। অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরেই সরকারি কর্মীদের প্রকৃত বেতন কাঠামো কতটা বদলাবে, তা বোঝা যাবে।

POST A COMMENT
Advertisement