মদের দাম বাড়ছে কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, করের বোঝা বাড়তে চলেছে মদের উপর। যার কারণে দামও বেড়ে যাবে মদের।
মদ বিক্রেতাদের উপর প্রযোজ্য ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্সের (TCS) হার সরলীকরণ করা হবে। একক ভাবে ২ শতাংশ নির্ধারণ করা হবে এবার থেকে। এর আগে মদ বিক্রেতাদের বিভিন্ন হারে TCS দিতে হত, যা কিছু ক্ষেত্রে তুলনামূলক ভাবে বেশি ছিল। নতুন ব্যবস্থার ফলে কর কাঠামো সহজ হবে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য নিয়ম মানা আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
সিগারেট, পান মসলা ও তামাকজাত পণ্যের উপর আবগারি শুল্ক বৃদ্ধি এবং নতুন সেস আরোপের ফলে এসব পণ্যের দাম বেড়েছে। একইভাবে, মদের দাম বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে ঘোষণা অনুযায়ী, গ্রাহকদের জন্য মদ আরও দামি হতে চলেছে। তবে বিক্রেতারা একক হারে কর প্রযোজ্য হওয়ায় এর সুবিধা পাবেন।
এদিকে, গত ১ ডিসেম্বরই মদের দাম বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর। সেই অনুসারে ‘বিয়ার’ বাদে দেশি ও বিদেশি-সহ অন্য সমস্ত প্রকার মদের দাম বাড়ানো হয়েছে। ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ড়বে। পাশাপাশি, ১৮০ মিলিলিটারের ক্ষেত্রে বোতল প্রতি ১০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এবার কেন্দ্রীয় বাজেটেও মদের দাম বৃদ্ধির ঘোষণা হওয়া সুরাপানে পকেটে ছ্যাঁকা লাগতে চলেছে, তা সহজেই অনুমেয়।