Stock Market Fall: তেলের দামে আগুন, ধস সেনসেক্স-নিফটিতে, কোন কোন স্টকে টাকা ডুবছে?

হাল খারাপ স্টক মার্কেটের। সকাল থেকেই নীচে সেনসেক্স ও নিফটি। কোন কোন স্টক রেড জোনে রয়েছে? জেনে নিন।

Advertisement
তেলের দামে আগুন, ধস সেনসেক্স-নিফটিতে, কোন কোন স্টকে টাকা ডুবছে?স্টক মার্কেটের হাল খারাপ
হাইলাইটস
  • হাল খারাপ স্টক মার্কেটের
  • সকাল থেকেই নীচে সেনসেক্স ও নিফটি
  • কোন কোন স্টক রেড জোনে রয়েছে?

আজ ফের হাল খারাপ ভারতের শেয়ারবাজারের। খুলতেই রেড জোনে সেনসেক্স ও নিফটি। যার ফলে কোটি কোটি টাকা লস সইতে হচ্ছে বিনিয়োগকারীদের। 


আসলে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যার ফলে দাম বেড়েছে তেলের। আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৬ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে মূল্যবৃদ্ধি এবং ভারতের আমদানি বিল বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর জুন কোয়ার্টারের রেজাল্ট খারাপ হওয়ায় বিনিয়োগকারীদের মনোভাবে নেতিবাচক প্রভাব পড়েছে।

সকাল সাড়ে ৯টা নাগাদ বিএসই সেনসেক্স ৩১৪.৬২ পয়েন্ট বা ০.৪১ শতাংশ পড়ে ৭৬,৪৪০.৪৩-এ নেমে আসে। ঠিক ওই সময় নিফটি পড়ে ৮২.৫০ পয়েন্ট। এটি ০.৩৪ শতাংশ কমে ২৩,৯১৩.৭৫ পয়েন্টে নেমে যায়।

৯৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড
কার্যত বন্ধ হরমুজ। অশান্ত মধ্যপ্রাচ্য। যার জেরে ব্রেন্ট ক্রুডের দাম ২.৩২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.২৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ডব্লুটিআই ক্রুডের দাম ১.৯২ শতাংশ বেড়ে ৮৮.৫০ ডলার হয়েছে। 

মাথায় রাখতে হবে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানি করা দেশের নাম হল ভারত। তাই তেলের দাম বাড়লে দেশে মূল্যবৃদ্ধি হতে পারে। এমনকী টাকার ওপর চাপ বাড়তে পারে। সেই সঙ্গে কর্পোরেট সংস্থাগুলির মুনাফা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ
জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড. ভি কে বিজয়কুমার মনে করেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বাজারের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, 'ইরান-আমেরিকার ঝামেলায় হুথিরা সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা পশ্চিম এশিয়ার সঙ্কটকে আরও বাড়িয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলারের উপরে উঠে গিয়েছে। এটি ভারতীয় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলবেই। তেলের দাম বাড়ার কারণে ভারতের অর্থনীতি উদ্বেগের বিষয় হয়ে উঠছে।'

ড. রেড্ডিজ ও এইচপিসিএল-এর ফলাফলেও চাপ
বিশেষজ্ঞরা মনে করছেন, ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ এবং এইচপিসিএল-এর এই কোয়ার্টারের রেজাল্ট বাজারে চাপ বাড়িয়েছে। জুন কোয়ার্টারের ফল প্রকাশের পর ড. রেড্ডিজের শেয়ার প্রায় ৪ শতাংশ এবং এইচপিসিএল-এর শেয়ার প্রায় ৫ শতাংশ পড়ে যায়। এর প্রভাব পড়ে সেনসেক্স ও নিফটির উপর।

Advertisement

আজ কোন কোন শেয়ারে ভয়াবহ ক্ষতি?
বৃহস্পতিবার সেনসেক্সে ইনফোসিসের শেয়ারের হাল খারাপ। এটি ১.৪৩ শতাংশ নেমেছে। এছাড়া বাজাজ ফিনান্স ০.৯৬ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ০.৮০ শতাংশ, এসবিআই ০.৭১ শতাংশ, এনটিপিসি ০.৬৭ শতাংশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ০.৬২ শতাংশ, টাটা স্টিল ০.৫৬ শতাংশ এবং টেক মহীন্দ্রা ০.৫৩ শতাংশ পড়েছে। 

অন্যদিকে, ইটারনাল ০.৬৫ শতাংশ, ট্রেন্ট ০.৫২ শতাংশ এবং মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার শেয়ার ০.১৭ শতাংশ বেড়েছে। এছাড়া সিমেন্ট সংস্থাগুলির শেয়ারেও সামান্য আপট্রেন্ড দেখা গিয়েছে।


বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

POST A COMMENT
Advertisement