Major Changes Effective From Today: ATM, LPG, Credit Card, ১ এপ্রিল থেকে ঠিক কী কী বদল? পকেটে কত চাপ? বিস্তারিত রইল

দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কার্যকর হল 'আয়কর আইন ২০২৫'। এটি ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের বদলে চালু হল। অর্থাত্‍ ১৯৬১ সালের আইনের ইতি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখন আর 'অ্যাসেসমেন্ট ইয়ার' এবং 'ফাইনান্সিয়াল ইয়ার'-এর গোলকধাঁধায় সাধারণ মানুষকে পড়তে হবে না।

Advertisement
ATM, LPG, Credit Card, ১ এপ্রিল থেকে ঠিক কী কী বদল? পকেটে কত চাপ? বিস্তারিত রইলপ্রত্যেক বেতনভোগী ব্যক্তি এবং উদ্যোক্তার জন্য কর কাঠামো থেকে শুরু করে শ্রম আইন পর্যন্ত এই সংস্কারগুলো সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য।
হাইলাইটস
  • নতুন আয়কর আইন (New Income Tax Act 2025)
  • নতুন লেবার কোড ও বেতন কাঠামোয় বদল
  • ব্যাঙ্কিং ও এটিএম ট্রানজ্যাকশন চার্জ

আজ অর্থাত্‍ পয়লা এপ্রিল মানেই নতুন আর্থিক বছরের সূচনা। আর নয়া আর্থিক বছর মানেই একাধিক আর্থিক পরিবর্তনের দিন। যে বদলগুলি এই দিন থেকেই লাগু হয়ে যায়। যা যা বদল ঘটছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম হল, এলিপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া। আর্থিক বছরের প্রথম দিনেই বাণিজ্যিক LPG Cylinder দাম ২১৮ টাকা পর্যন্ত বেড়ে গেল। এছাড়াও ATM, PAN থেকে Credit Card, FASTag, সব ক্ষেত্রে কিছু না কিছু বদল ঘটল। যেগুলি না জানলে, অকারণে আর্থিক ঝক্কি পোহাতে হবে। 

১ এপ্রিল ২০২৬ থেকে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একাধিক বড় পরিবর্তন এল। যার প্রভাব পড়বে সোজা পকেটে। আয়কর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা, এমনকী রান্নার গ্যাসের দাম, সব ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। 

১. নতুন আয়কর আইন (New Income Tax Act 2025)

দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কার্যকর হল 'আয়কর আইন ২০২৫'। এটি ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের বদলে চালু হল। অর্থাত্‍ ১৯৬১ সালের আইনের ইতি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখন আর 'অ্যাসেসমেন্ট ইয়ার' এবং 'ফাইনান্সিয়াল ইয়ার'-এর গোলকধাঁধায় সাধারণ মানুষকে পড়তে হবে না। সব মিলিয়ে এখন থেকে কেবল 'ট্যাক্স ইয়ার' (Tax Year) কনসেপ্ট চলবে। এছাড়া, এইচআরএ (HRA) এবং বিভিন্ন ভাতার ক্ষেত্রে নিয়ম আগের থেকে অনেক বেশি সহজ করা হয়েছে।

২. নতুন লেবার কোড ও বেতন কাঠামোয় বদল

আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে ৪টি নতুন লেবার কোড। এর ফলে বেসরকারি কর্মীদের বেতন কাঠামোতে বড় বদল আসছে। নিয়মানুযায়ী কর্মীদের মূল বেতন বা 'বেসিক স্যালারি' হতে হবে মোট বেতনের অন্তত ৫০%। এর ফলে আপনার প্রভিডেন্ট ফাণ্ডে (PF) জমার পরিমাণ বাড়বে, যা ভবিষ্যতের জন্য ভাল। তবে এর ফলে হাতে পাওয়া বেতন বা 'টেক হোম স্যালারি' কিছুটা কমতে পারে। আগে ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যেত না, এখন মাত্র ১ বছর চাকরি করলেই কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা পাবেন।

Advertisement

৩. ব্যাঙ্কিং ও এটিএম ট্রানজ্যাকশন চার্জ

বন্ধন ব্যাঙ্কসহ একাধিক ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে কড়াকড়ি করেছে। কলকাতা বা দিল্লির মতো মেট্রো শহরগুলিতে মাসে মাত্র ৩টি ফ্রি ট্রানজ্যাকশন পাওয়া যাবে। এর বেশি লেনদেনের ক্ষেত্রে প্রতিবার ২৩ টাকা করে চার্জ দিতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে যদি এটিএম ট্রানজ্যাকশন ফেল করে, তবে ২৫ টাকা জরিমানা দিতে হবে।

৪. প্যান কার্ডের কড়াকড়ি

এখন থেকে প্যান কার্ড (PAN) তৈরি করতে গেলে শুধুমাত্র আধার কার্ড দিলে চলবে না, সাথে অতিরিক্ত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ দিতে হবে। এছাড়া বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা, ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা বা ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

৫. শেয়ার বাজার ও এসটিটি (STT) বৃদ্ধি

শেয়ারবাজারে যারা বিনিয়োগ করেন, বিশেষ করে যারা ফিউচার অ্যান্ড অপশনস (F&O) ট্রেডিং করেন, তাদের জন্য দিনটি সুখের নয়। আজ থেকে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) ফিউচারের ক্ষেত্রে প্রায় ১৫০% এবং অপশনের ক্ষেত্রে ৫০% পর্যন্ত বেড়েছে। ফলে ট্রেডিং করার খরচ অনেকটাই বাড়বে।

৬. রেলওয়ে টিকিট বাতিলের নতুন নিয়ম

ভারতীয় রেলওয়ে রিফান্ড নীতিতে বড় পরিবর্তন এনেছে। ট্রেনের টিকিট ক্যানসেল করতে হলে এখন সময়ের দিকে কড়া নজর রাখতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত পাবেন। ৭২ থেকে ২৪ ঘণ্টা আগে বাতিল করলে ২৫% ভাড়া কাটা হবে। ২৪ থেকে ৮ ঘণ্টা আগে বাতিল করলে ৫০% টাকা কেটে নেওয়া হবে। ভ্রমণের ৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।

৭. ফাস্ট্যাগ (FASTag) ও টোল

আজ থেকে হাইওয়ে টোলের অ্যানুয়াল পাস বা বার্ষিক পাসের দাম বেড়ে গেল। আগে যা ৩০০০ টাকা ছিল, এখন থেকে তা বেড়ে হলো ৩০৭৫ টাকা। ফলে নিজের গাড়িতে দূরে ভ্রমণে খরচ কিছুটা বাড়বে।

৮. এলপিজি ও এটিএফ-এর দাম

১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের (LPG) বাণিজ্যিক ও ঘরোয়া সিলিন্ডারের দাম পুনর্মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমান জ্বালানির দামও আজ থেকে পরিবর্তিত হয়েছে, যা বিমান ভাড়ায় প্রভাব ফেলতে পারে।

৯. ইউপিআই (UPI) পেমেন্ট নির্দেশিকা

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এনপিসিআই (NPCI) নতুন কিছু নির্দেশিকা কার্যকর করেছে। বড় অঙ্কের ওয়ালেট পেমেন্ট বা নির্দিষ্ট মার্চেন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ চার্জ নিয়ে নতুন নিয়ম বলবৎ হয়েছে।

POST A COMMENT
Advertisement