বাংলায় পদ্ম ফুটল, কলকাতা কানেকশনে ৫ কোম্পানির শেয়ারের দৌড়, হু হু করে বাড়ছে

পশ্চিমবঙ্গে ১৫ বছর পর ক্ষমতার পালাবদল। ব্যাপক মার্জিনে তৃণমূলকে পদর্যুস্ত করে জয়ী হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের এই গেরুয়া জয়ে চড়চড় করে বাড়ছে একাধিক কোম্পানির শেয়ার। স্টকগুলির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। কোন কোন শেয়ারের দাম চড়চড় করে বাড়ল, দেখে নেওয়া যাক।

Advertisement
বাংলায় পদ্ম ফুটল, কলকাতা কানেকশনে ৫ কোম্পানির শেয়ারের দৌড়, হু হু করে বাড়ছেকলকাতা কানেকশনে ৫ কোম্পানির শেয়ারের দৌড়
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে ১৫ বছর পর ক্ষমতার পালাবদল।
  • ব্যাপক মার্জিনে তৃণমূলকে পদর্যুস্ত করে জয়ী হয়েছে বিজেপি।
  • পদ্ম শিবিরের এই গেরুয়া জয়ে চড়চড় করে বাড়ছে একাধিক কোম্পানির শেয়ার।

পশ্চিমবঙ্গে ১৫ বছর পর ক্ষমতার পালাবদল। ব্যাপক মার্জিনে তৃণমূলকে পদর্যুস্ত করে জয়ী হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের এই গেরুয়া জয়ে চড়চড় করে বাড়ছে একাধিক কোম্পানির শেয়ার। স্টকগুলির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। কোন কোন শেয়ারের দাম চড়চড় করে বাড়ল, দেখে নেওয়া যাক।

আইএফবি এগ্রো ইন্ডাস্ট্রিজ

৪ মে সকালে  আইএফবি এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ছিল ১০০৭ টাকা। বুধবার বেলা ২.৩০-এ সেই দাম এসে ঠেকেছে ১১৩০ টাকায়। অর্থাৎ মাত্র ২ দিনে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ।

ধুনসেরি টি

৪ মে এই শেয়ারের দাম ছিল ১৪৬ টাকা। আজ দুপুর আড়াইটায় স্টকটির দাম ছিল ১৫৫ টাকার আশেপাশে। অর্থাৎ মাত্র দু দুনে শেয়ারটির দাম প্রায় ১০টাকা বৃদ্ধি পয়েছে।

সেনকো গোল্ড

জনপ্রিয় স্বর্ণ ব্যবসায়ী সেনকো গোল্ডের শেয়ারের দামও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি হয়েছে। গত ২ দিনে এই কোম্পানির শেয়ারের দাম ১৩% বেড়েছে। আজ শেয়ারটি ২.৯৫% বেড়ে ৩৪৫.৬৫ টাকায় বন্ধ হয়েছে। তবে, গত এক বছরে কোম্পানিটি মাত্র ১ শতাংশ রিটার্ন দিয়েছে। 

বালগোপাল কমার্শিয়াল

বালগোপাল কমার্শিয়ালের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ১৬৪.০৫ টাকায় পৌঁছেছে। গত দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়েছে। এক বছরে স্টকটির দাম ৩০.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

ইমামি রিয়েলটি

ইমামি রিয়েলটির শেয়ার চড়চড় করে বেড়ে আপার সার্কিটে হিট করেছে। বিএসইতে শেয়ারটির দাম ৫ শতাংশ বেড়ে ১০০.৩২ টাকায় পৌঁছেছে। গত দুই দিনে শেয়ারটির দাম ১০ শতাংশ বেড়েছে। এক বছরে কোম্পানিটির শেয়ারের দাম ৭.৮৪ শতাংশ কমেছে। 

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


 

POST A COMMENT
Advertisement