Multibagger Stock: ৫০০০% রিটার্ন... আবার দারুণ রেজাল্ট হয়েছে কোম্পানির, ফোকাসে এই স্টক

ইরান যুদ্ধে উত্তাল বিশ্ব। এমতাবস্থায় শেয়ারবাজারের অবস্থা খুব একটা ভাল নয়। গত এক বছরে মোটের উপর একই জায়গায় রয়েছে মার্কেট। তবে এই সময়ের মধ্যেও কিছু স্টক বাম্পার রিটার্ন দিয়েছে। আর আজ এমনই একটি স্টকের নাম আপনাদের আনব। এই স্টকটি বিনিয়োগকরীদের ৫০০০ শতাংশ বা ৫১ গুণ রিটার্ন দিয়েছে। আর বর্তমানে সংস্থাটি নিজের কোয়াটার্লি রেজাল্ট সামনে এনেছে। আর সেখানেও আয়ের হিসেব খুবই ভাল। 

Advertisement
৫০০০% রিটার্ন... আবার দারুণ রেজাল্ট হয়েছে কোম্পানির, ফোকাসে এই স্টকমাল্টিব্যাগার স্টক
হাইলাইটস
  • এমতাবস্থায় শেয়ারবাজারের অবস্থা খুব একটা ভাল নয়
  • গত এক বছরে মোটের উপর একই জায়গায় রয়েছে মার্কেট
  • এই স্টকটি বিনিয়োগকরীদের ৫০০০ শতাংশ বা ৫১ গুণ রিটার্ন দিয়েছে

ইরান যুদ্ধে উত্তাল বিশ্ব। এমতাবস্থায় শেয়ারবাজারের অবস্থা খুব একটা ভাল নয়। গত এক বছরে মোটের উপর একই জায়গায় রয়েছে মার্কেট। তবে এই সময়ের মধ্যেও কিছু স্টক বাম্পার রিটার্ন দিয়েছে। আর আজ এমনই একটি স্টকের নাম আপনাদের আনব। এই স্টকটি বিনিয়োগকরীদের ৫০০০ শতাংশ বা ৫১ গুণ রিটার্ন দিয়েছে। আর বর্তমানে সংস্থাটি নিজের কোয়াটার্লি রেজাল্ট সামনে এনেছে। আর সেখানেও আয়ের হিসেব খুবই ভাল। 

ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন বিএসই-এর কথা বলা হচ্ছে। আর এই স্টকে আয়ের রেজাল্ট সামনে আসার পরই লাফাচ্ছে শেয়ারের দাম। এর দাম বেড়েছে ৩.৩৫ শতাংশ। সেনসেক্সে এটি পৌঁছে গিয়েছে ৩,৯৮১ টাকা। শুধু গত মাসেই এটি রিটার্ন দিয়েছে ৩৪ শতাংশ। আর গত ৬ মাসে রিটার্ন মিলেছে ৪৮ শতাংশ। এই স্টকের মার্কেট ক্যাপ পৌঁছে গিয়েছে ১,৬১,৪৩৭ টাকায়। 

কেমন হয়েছে সংস্থার আয়? 
মার্চ কোয়ার্টারের শেষে এই সংস্থার নেট প্রফিট পৌঁছে গিয়েছে ৭৯৭ কোটি টাকায়। আর গত বছর এই কোয়ার্টারে সংস্থার আয় ছিল ৪৯৪ কোটি টাকা। যার সহজ অর্থ হল, এই একই কোয়ার্টারে নেট প্রফিট বেড়েছে প্রায় ৬১ শতাংশ। 

এফওয়াই২৬-এ ইয়ার অন ইয়ার এর আয় বেড়েছে ৮৫ শতাংশ। এটির আয় হয়েছে ১৫৬৪ টাকা। যেখানে আগের বছর এই কোয়ার্টারেই আয় হয়েছিল ৮৪৭ কোটি টাকা। 

বিএসই-এর বোর্ড আর কী জানিয়েছে? 
সংস্থার পক্ষ থেকে ১০ টাকা প্রতি শেয়ারের ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে। জুলাই, ২০২৬ হল ডিভিডেন্ট রেকর্ড ডেট। আর এটা দেওয়া হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। 

ও দিকে বিএসই-এর প্যাট বেড়েছে ৩২ শতাংশ। এটি ৬০২ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। আর এফওয়াই২৬-এ আয় বেড়েছে ২৬ শতাংশ। এটি পৌঁছে গিয়েছে ১,২৪৪ কোটি টাকায়। 

তাই এই স্টকের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। আর আপনিও চাইলে এই স্টকে ইনভেস্ট করতেই পারেন। তবে তার আগে অবশ্যই একটু রিসার্চ করুন। ভাল করে দেখে নিন রেজাল্ট। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

  

POST A COMMENT
Advertisement