কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রেনিং দেবে মোদী সরকার, স্কুল ও কলেজে খোলা হবে ১৫,৫০০ ল্যাব

সংসদে নবম বারের জন্য বাজেট পেশ করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টেকনোলজি এবং উদ্ভাবনকে "বিকশিত ভারতের" সবচেয়ে বড় ইঞ্জিন হিসেবে দাবি করেছেন নির্মলা।

Advertisement
কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রেনিং দেবে মোদী সরকার, স্কুল ও কলেজে খোলা হবে ১৫,৫০০ ল্যাববাজেটে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় ঘোষণা নির্মলার
হাইলাইটস
  • বাজেটে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় ঘোষণা নির্মলার।
  • গেমিং সেক্টরে ১০ লক্ষ চাকরির ঘোষণা।
  • খোলা হবে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাবও।

সংসদে নবম বারের জন্য বাজেট পেশ করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টেকনোলজি এবং উদ্ভাবনকে "বিকশিত ভারতের" সবচেয়ে বড় ইঞ্জিন হিসেবে দাবি করেছেন নির্মলা। তিনি জানান, ভারত এখন আর শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করবে না, বরং এই খাতে নেতৃত্বও করবে। বিষয়টিকে গুরুত্ব দিতে কন্টেন্ট ক্রিয়েটার ও গেমিং সেক্টরের জন্য বড় বড় কয়েকটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গেমিং সেক্টরে আসছে চাকরি

গেমিং সেক্টরে ১০ লক্ষেরও বেশি পেশাদার ব্যক্তি নিয়োগ করা হবে। কন্টেন্ট তৈরি শেখানোর জন্য একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে। ক্রিয়েটর ইকোনমি ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। ডিজাইন এডুকেশন প্রচারের জন্য ন্যাশনাল ডিজাইন স্কুল প্রতিষ্ঠা করা হবে। বাজেটে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরি করা হবে

অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স (ABGC) সেক্টরকে উৎসাহিত করার জন্য অর্থমন্ত্রী সারা দেশে ১৫,০০০ মাধ্যমিক বিদ্যালয় এবং ৫০০টি কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির ঘোষণা করেছেন।

২০২৬ সালের বাজেটে গেমার, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কী ঘোষণা করা হল?

ABGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস: সরকার অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স (ABGC) এর জন্য ডেডিকেটেড কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AI: এবারের বাজেটে AI-কে অর্থনীতির জন্য একটি পাওয়ার হাউস হিসেবে তুলে ধরা হয়েছে। এই AI কন্টেন্ট তৈরির উন্নতি ঘটাবে।

উন্নত ইন্টারনেট: সরকার উন্নত ইন্টারনেটের জন্য ১২.২ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এরফলে দেশে ইন্টারনেট কানেকশন ও ডিজিটাল নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।

স্কিলের আপডেট করা: তরুণদের নতুন প্রযুক্তি শেখানো এবং ভবিষ্যতের চাকরির জন্য তাঁদের প্রস্তুত করার উপর জোর দেওয়া হবে।

উৎপাদনে উৎসাহ: নানা ক্রীড়া সামগ্রী ও অন্য ৭টি ক্ষেত্রে উৎপাদনকে উৎসাহিত করা হবে। ফলে প্রয়োজনীয় জিনিসগুলি আরও কম দামে গ্রাহকেরা পাবেন।

Advertisement

স্টার্টআপদের জন্য টাকা: গেমিং স্টার্টআপ এবং ছোট কোম্পানিগুলিকে সাহায্য করার জন্য ১০,০০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement