শেয়ার বাজারবাজেটে বাজারের প্রত্যাশা পূরণ হল না। উল্টে বেড়ে গেল ফিউচার অ্যান্ড অপশনে STT ট্যাক্স। ০.১ শতাংশ থেকে ০.১৫ শতাংশে নিয়ে যাওয়া হল STT ট্যাক্স। আর এই ঘোষণার পরই বাজারে ধস। ক্র্যাশ করল সেনসেক্স এবং নিফটি।
কতটা পড়ল সেনসেক্স?
আজ সকাল থেকেই বাজারে ছিল অস্থিরতা। মার্কেট খোলার প্রথমে কিছুটা পড়ে যায় সেনসেক্স এবং নিফটি। তারপর বৃদ্ধি পায় সূচক। এই সময় সকলেই আশা করছিলেন যে ভাল কিছু ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
যদিও এরপরই আসে এক বিরাট ঘোষণা। ০.১ শতাংশ থেকে ০.১৫ শতাংশে বাড়ানো হয় STT ট্যাক্স। এরপরই বাজারে ভূমিকম্প শুরু হয়ে যায়। সেনসেক্স পড়ে যায় ২০০০ পয়েন্ট। আর নিফটি নেমে যায় ৭০০ পয়েন্ট। বড় ক্ষতির মুখ দেখেন বিনিয়োগকারীরা।
এই ঘোষণার পরই বিএসই থেকে গ্রো-এর মতো শেয়ারের দাম পড়ে যায়। বেদান্ত, হিন্দুস্তান জিঙ্ক এবং হিন্দুস্তান কপারের দামও অনেকটাই নেমে আসে। যার সরাসরি প্রভাব পড়ে নিফটি এবং সেনসেক্সের উপর। এমন পরিস্থিতিতে নিফটি সূচক পড়ে যায় ২৪৮০০ পয়েন্টে। আর সেনসেক্স ট্রেড করছে ৮০৫০০ পয়েন্টে।
প্রসঙ্গত, সেনসেক্সের প্রথম ৩০টি স্টকের মধ্যে ২৭টিই নীচে ট্রেড করছে। ৩টি স্টকের দাম শুধু ঊর্ধ্বমুখী। সান ফার্মা, টিসিএস এবং কোট্যাক মাহিন্দ্রা ছাড়া সব শেয়ারের দামেই আজ পতন এসেছে। গাড়ি, ফার্মা, এফএমসিজি এবং ব্যাঙ্কিং সেক্টর রয়েছে ডাউন। এছাড়া সরকারি ব্যাঙ্কগুলির উপরও রয়েছে চাপ রয়েছে।
এসটিটি কী?
আপনি স্টক মার্কেটে কিছু কিনলে বা বেচলে দিতে হয় ট্রানজাকশন ট্যাক্স। এটাকেই বলা হয় এসটিটি। আর সেই ট্যাক্সই বেড়েছে ফিউচার এবং অপশনে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিরাট ঘোষণা
যেই সব ভারতীয় বিদেশে রয়েছেন, তাঁদের জন্য বড় খবর। এ বার থেকে তাঁরা বিদেশ থেকেও ভারতের স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন।
কোন কোন স্টকের দাম কমল?
বাজার খোলার পর থেকেই পড়েছে একাধিক স্টকের দাম। ১০ শতাংশ কমেছে হিন্দুস্তান জিঙ্কের শেয়ার। এছাড়া হিন্দুস্তান কপারের দাম কমেছে ১৮ শতাংশ, হিন্দুস্তান অ্যালুমুনিয়াম কমেছে ৫ শতাংশ। এছাড়া হিন্দালকো ৭ শতাংশ নেমেছে। তবে বিইএল এবং ডেটা প্যাটার্নের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।