আজ থেকেই দাম কমছে হুইস্কির, গাড়িওসুরাপ্রেমীদের জন্য অকাল দিওয়ালি। আজ থেকেই দাম কমছে বিশেষ ধরনের মদের। আসলে বুধবার থেকেই কার্যকর হচ্ছে ভারত-ব্রিটেন FTA বা মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির আওতায় ভারতে আসা ব্রিটেনের সামগ্রীর দাম উল্লেখযোগ্য ভাবে কমতে চলেছে। আবার পাল্টা হিসেবে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক হ্রাস পাচ্ছে।
গত জুন মাসে ভারত ও ব্রিটেনের মধ্যে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এরপর আজ ১৫ জুলাই থেকে লাগু হচ্ছে এই চুক্তির নিয়মগুলি। ফলে হুইস্কি থেকে শুরু করে ডিফেন্ডার গাড়ি- অনেক কিছুই সস্তা হতে চলেছে।
স্কচ হুইস্কির দাম কমবে
FTA-র আওতায় যে যে জিনিসের দাম কমতে চলেছে, সেই তালিকায় প্রথমের দিকে রয়েছে স্কচ হুইস্কি। বর্তমানে ভারতে স্কচ হুইস্কির উপর ১৫০% শুল্ক আরোপ করা হয়, কিন্তু FTA কার্যকর হওয়ার পর এই শুল্ক কয়েকটি কিস্তিতে কমিয়ে ৪০% করা হবে। এর অর্থ হল, স্কচ হুইস্কির উপর শুল্ক ১১০ শতাংশ হ্রাস পাবে। যার জেরে দাম অনেকখানি কমবে।
বিলাসবহুল গাড়ির দামও কমবে
এই বাণিজ্য চুক্তির আওতায় গাড়ির ওপর শুল্ক ১০০% থেকে কমিয়ে মাত্র ১০% করা হবে। এর অর্থ হল, ব্রিটেন থেকে আনা ল্যান্ড রোভার, জাগুয়ার, রোলস রয়েস এবং অ্যাস্টন মার্টিন ডিফেন্ডারের মতো গাড়িগুলো আরও কম দামে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম বছরে ২০,০০০ গাড়ি কম শুল্কে আমদানি করা যাবে। ৩০০০সিসি+ (পেট্রোল) থেকে ২৫০০সিসি+ (ডিজেল) পর্যন্ত ১০,০০০ গাড়ি আমদানি করা হবে। এই গাড়িগুলোর ওপর কাস্টমস শুল্ক ১১০% থেকে কমিয়ে ৩০% করা হবে। ১৫০০সিসি থেকে ৩০০০সিসি পর্যন্ত ৫,০০০ গাড়ি আমদানি করা যাবে। এই গাড়িগুলোর ওপর আমদানি শুল্ক ৬৬% থেকে কমিয়ে ৫০% করা হবে। এরপর এটি ধীরে ধীরে কমানো হবে। ১৫ বছর পর, এই গাড়িগুলোর ওপর কাস্টমস শুল্ক কমিয়ে ১০% করা হবে।
এছাড়াও এই চুক্তির আওতায় এখন থেকে বা আগামী ১০ বছরের মধ্যে নানা বিউটি প্রোডাক্টের উপর শুল্ক কমিয়ে ২২ শতাংশ পর্যন্ত করা হবে।