Reward Points এর চক্করে Credit Card বেশি ইউজ করেন? জানুন ফায়দা না লোকসান

এই রিওয়ার্ড পয়েন্ট থেকে সত্যিই কি আপনার কোনও লাভ হয়, নাকি অজান্তেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে? এসব অফারের আড়ালে কি ব্যাঙ্কগুলির কোনও সুচতুর পরিকল্পনা রয়েছে? রিওয়ার্ড পয়েন্টের লোভে অতিরিক্ত কেনাকাটা করা, চড়া বার্ষিক ফি দেওয়া বা সময়মতো বিল না মিটিয়ে মোটা অঙ্কের সুদ গোনার মতো ভুল আপনিও করছেন না তো? চলুন, পুরো বিষয়টি ভেঙে বুঝে নেওয়া যাক।

Advertisement
Reward Points এর চক্করে Credit Card বেশি ইউজ  করেন? জানুন ফায়দা না লোকসানক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টসের লাভ
হাইলাইটস
  • ক্রেডিট কার্ড ব্যবহারে থাকে রিওয়ার্ড পয়েন্ট।
  • এই রিওয়ার্ড পয়েন্ট কি লাভের না লোকসান?

এ মাসে ২ লাখ টাকা খরচ করুন আর জিতে নিন ১০,০০০ বোনাস পয়েন্ট! ক্রেডিট কার্ড ব্যবহার করলে এমন লোভনীয় মেসেজ বা ইমেল নিশ্চয়ই বহুবার পেয়েছেন। প্রায় সব ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সংস্থাই রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের অফার দিয়ে গ্রাহকদের টোপ দেয়। কিন্তু প্রশ্ন হল, এই রিওয়ার্ড পয়েন্ট থেকে সত্যিই কি আপনার কোনও লাভ হয়, নাকি অজান্তেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে? এসব অফারের আড়ালে কি ব্যাঙ্কগুলির কোনও সুচতুর পরিকল্পনা রয়েছে? রিওয়ার্ড পয়েন্টের লোভে অতিরিক্ত কেনাকাটা করা, চড়া বার্ষিক ফি দেওয়া বা সময়মতো বিল না মিটিয়ে মোটা অঙ্কের সুদ গোনার মতো ভুল আপনিও করছেন না তো? চলুন, পুরো বিষয়টি ভেঙে বুঝে নেওয়া যাক।

কীভাবে কাজ করে রিওয়ার্ড পয়েন্ট?

আপনি যখন কোনও দোকানে গিয়ে ক্রেডিট কার্ড সোয়াইপ করেন, তখন ব্যাঙ্ক ওই ব্যবসায়ীর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি বা মার্চেন্ট চার্জ আদায় করে। সেই উপার্জনেরই একটি ছোট্ট অংশ আপনাকে রিওয়ার্ড হিসেবে ফিরিয়ে দেওয়া হয়।
এটা সাধারণত রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাক হিসেবে আসে। সোজা হিসাব, যত বেশি খরচ করবেন, তত বেশি পয়েন্ট মিলবে। এ ছাড়া বেশিরভাগ কার্ডে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ বা পেট্রোল পাম্পে ছাড়ের মতো নানা সুবিধাও দেওয়া হয়।

সুবিধার ফাঁদে পা দিচ্ছেন না তো?

এক ব্যাঙ্কিং বিশেষজ্ঞ অশ্বিনী রানা জানান, ভারতে ক্রেডিট কার্ডের গড় বার্ষিক সুদের হার ৩৬ শতাংশেরও বেশি। ফলে আপনি যদি বকেয়া বিলের পুরোটা না মিটিয়ে কিছুটা জমিয়ে রাখেন বা নির্ধারিত তারিখের মধ্যে বিল দিতে না পারলে ক্যাশব্যাকে কোনও লাভ হবে না। ওই বিরাট সুদ ও লেট ফিয়ের চক্করে নিমিষেই জলে যাবে। একই কথা খাটে, সেই সব কার্ডের ক্ষেত্রেও, যেগুলির জন্য প্রতি বছর মোট অঙ্কের বার্ষিক ফি বা অ্যানুয়াল চার্জ গুণতে হয়।

কীভাবে বেশি লাভ করবেন?

Advertisement

দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাতা সুন্দরী কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক সিদ্ধার্থ রাঠৌর জানান,'ক্রেডিট কার্ড ঠিকভাবে ব্যবহার করার প্রথম নিয়ম হল, ডেবিট কার্ডের মতো ভাবুন। প্রতি মাসে সেটুকুই খরচ করুন, যেটুকু একবারে মেটানোর ক্ষমতা আপনার আছে। আর নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক কার্ড বেছে নিন। যেমন, আপনি যদি বছরে এক বা দু’বারের বেশি বেড়াতে না গেলে মহার্ঘ ট্রাভেল কার্ড নেওয়ার কোনও যৌক্তিকতা নেই'।

বুদ্ধি করে ব্যবহারই আসল চাবিকাঠি

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পাওয়া অবশ্যই আনন্দের বিষয়, তবে শর্ত একটাই, ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। 

১। সঠিক কার্ড বেছে নিন। 
২। সময়মতো পুরো বিল মেটান 
৩। অফারের লোভে অপ্রয়োজনীয় কেনাকাটা নয়।

মোদ্দা কথা, সাধ্যের মধ্যে রেখে কার্ড সোয়াইপ করুন, তাতেই বেশি লাভ। 

POST A COMMENT
Advertisement