Anthropic-এর AI মডেল ঘিরে সাইবার ঝুঁকি, ব্যাঙ্কগুলিকে সতর্ক করে দিলেন অর্থমন্ত্রী

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীতারামণ সতর্ক করে বলেছেন যে মিথোস থেকে আসা হুমকির মোকাবিলায় উচ্চস্তরের সতর্কতা, প্রস্তুতি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও

Advertisement
Anthropic-এর AI মডেল ঘিরে সাইবার ঝুঁকি, ব্যাঙ্কগুলিকে সতর্ক করে দিলেন অর্থমন্ত্রী ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর
হাইলাইটস
  • বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বিভিন্ন ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন
  • যেখানে Anthropic-এর তৈরি ক্লড মিথোস (Claude Mythos) মডেলকে ঘিরে সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বিভিন্ন ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। যেখানে Anthropic-এর তৈরি ক্লড মিথোস (Claude Mythos) মডেলকে ঘিরে সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়।

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীতারামণ সতর্ক করে বলেছেন যে মিথোস থেকে আসা হুমকির মোকাবিলায় উচ্চস্তরের সতর্কতা, প্রস্তুতি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

Claude Mythos কী? কেন উদ্বেগ?

Claude Mythos হল Anthropic-এর সবচেয়ে শক্তিশালী AI মডেল, যা বিশেষভাবে সাইবার নিরাপত্তা বিশ্লেষণে অত্যন্ত দক্ষ। সংস্থার দাবি, এই মডেল এমন হাজার হাজার নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে পেরেছে, যা মানুষের চোখ এড়িয়ে গিয়েছিল—এমনকি ২৭ বছর পুরনো দুর্বলতাও।

Anthropic জানিয়েছে, এই মডেল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করলে তা যেন 'যে কারও হাতে উন্নত হ্যাকিং ক্ষমতা তুলে দেওয়ার' মতো হবে। অর্থাৎ, এটি এমন সব নিরাপত্তা ফাঁক খুঁজে বের করতে পারে, যেগুলো আগে কেউ জানত না। এবং সেগুলো ব্যবহার করে বড়সড় সাইবার হামলা চালানো সম্ভব।

এই কারণে Claude Mythos-এর অ্যাক্সেস সীমিত রাখা হয়েছে মাত্র প্রায় ৪০টি সংস্থার মধ্যে, যেমন Amazon, Microsoft এবং Google। তবে রিপোর্ট অনুযায়ী, কিছু অননুমোদিত ব্যবহারকারীও এই মডেলের অ্যাক্সেস পেয়ে গেছে, যা আরও উদ্বেগ বাড়িয়েছে।

শুধু ভারত নয়, আমেরিকাও এই বিষয়টি নিয়ে সতর্ক। সেই দেশের  প্রশাসন ও ওয়াল স্ট্রিট ব্যাঙ্কগুলিও এই নিয়ে আলোচনা করেছে, এবং হোয়াইট হাউস নিজেদের সাইবার নিরাপত্তা জোরদার করতে এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে।

ভারত কী পদক্ষেপ নিচ্ছে?

Claude Mythos এতটাই শক্তিশালী যে কোনও ব্যক্তি এটি ব্যবহার করে ব্যাঙ্কিং সিস্টেম বা বড় সংস্থাকে হ্যাক করতে পারে। এই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভারত সরকার একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে।

বৈঠকে সীতারামণ ব্যাঙ্কগুলিকে আগে থেকেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, ব্যাঙ্কগুলির মধ্যে রিয়েল-টাইম থ্রেট ইন্টেলিজেন্স শেয়ার করার জন্য একটি শক্তিশালী ব্যবস্থার প্রয়োজন, যেখানে Indian Computer Emergency Response Team-সহ অন্যান্য সংস্থাও যুক্ত থাকবে।


বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অর্থ মন্ত্রক যৌথভাবে এই মডেলের কারণে ভারতীয় আর্থিক ব্যবস্থায় কতটা ঝুঁকি তৈরি হতে পারে, তা নিয়ে বিস্তারিত সমীক্ষা চালাচ্ছে।

POST A COMMENT
Advertisement