DA Salary calculation: ডিএ হল 63%, কেন্দ্রীয় কর্মীদের স্যালারির পুরো গণিত বুঝুন

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার। তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াল মোদী সরকার। এই ডিএ বাড়ার ফলে কত হল সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, জেনে নিন।

Advertisement
ডিএ হল 63%, কেন্দ্রীয় কর্মীদের স্যালারির পুরো গণিত বুঝুনবাড়ল সরকারি কর্মীদের ডিএ।
হাইলাইটস
  • কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বেড়েছে।
  • বরাদ্দ করা হয়েছে ১০,০১৬ কোটি টাকা।

দীপাবলির আগে সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার। মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোয় অনুমোদন দিল নরেন্দ্র মোদীর সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ১০,০১৬ কোটি টাকা। ডিএ ৩ শতাংশ বাড়লে কর্মীদের বেতন কতটা বাড়বে? কত টাকা বেসিক বেতনে মাসে কত বাড়তি পাওয়া যাবে? বুঝে নেওয়া যাক গণিত।

বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বেড়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। তখন ২ শতাংশ বাড়িয়ে ডিএ করা হয়েছিল ৬০ শতাংশ। এবার আরও ৩ শতাংশ বাড়ানোয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ৬৩ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বাড়ে জানুয়ারি ও জুলাই মাসে। সেই জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা সাধারণত পুজোর আগে করা হয়। এবারও তেমনই আশা ছিল। তবে তা হয়নি। শেষপর্যন্ত দীপাবলির আগেই বড় উপহার দিল কেন্দ্র।

বেতন বাড়ার হিসেব

৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করবে তাঁদের বেসিক বেতনের উপর। হিসেবটি বেশ সহজ। আগে ডিএ ছিল ৬০ শতাংশ। তা বেড়ে হল ৬৩ শতাংশ।

বেসিক বেতন (টাকা) ৬০%  ডিএ ৬৩% ডিএ মাসে বাড়ল বছরে বাড়ল
১৮,০০০  ১০,৮০০ 
 

১১,৩৪০ 

৫৪০ ৬,৪৮০
২৫,০০০ ১৫,০০০ ১৫,৭৫০  ৭৫০   ৯,০০০ 
৪০,০০০ ২৪,০০০ ২৫,২০০ ১,২০০ ১৪,৪০০
৫০,০০০ ৩০,০০০ ৩১,৫০০ ১,৫০০ ১৮,০০০

বেসিক বেতন ১৮ হাজার টাকা হলে মাসে ৫৪০ টাকা এবং ৫০ হাজার টাকা হলে মাসে ১,৫০০ টাকা অতিরিক্ত ডিএ মিলবে। সেই হিসাবে বছরে অতিরিক্ত প্রাপ্তির পরিমাণ যথাক্রমে ৬,৪৮০ টাকা ও ১৮,০০০ টাকা।
 

কেন ৩ শতাংশ ডিএ বাড়ল

মূল্যবৃদ্ধি সামালতে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বছরে দু'বার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বাড়ানো হয়। বিভিন্ন রিপোর্টে আগেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) ভিত্তিতে সাধারণত ডিএ বৃদ্ধির হিসেব করা হয়। শ্রম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অগাস্টে AICPI-IW সূচক ১.২ পয়েন্ট বেড়ে ১৫৪.৪-এ পৌঁছেছিল। সেই সময় পর্যন্ত জুলাইয়ে ডিএ ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছিল।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement