২ হাজার টাকার নোট২০০০ টাকার নোট জমার দেওয়ার শেষ দিন আসন্ন। রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর নির্দেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২ হাজার টাকার নোট জমা দেওয়ার শেষ দিন। গত মে মাসে এই নোট ব্যানের সিদ্ধান্ত ঘোষণা করেছিল আরবিআই।
২ হাজারের নোটের ডেডলাইন আসন্ন
আরবিআই জানিয়েছে, ডেডলাইন পেরনোর পরে ২ হাজার টাকার নোটের লেনদেনে আইনি বৈধতা সম্পূর্ণ ভাবে শেষ হয়ে যাবে। অর্থাত্ ৩০ সেপ্টেম্বরের পরে ২ হাজার টাকার নোট অচল।
অবশ্য আরবিআই নোটিশে এও জানিয়েছিল, ২ হাজার টাকার নোটের ভবিষ্যত্ কী হবে, তা নির্ভর করবে, কত নোট জমা পড়ল ব্যাঙ্কে, তার উপরে। আরবিআই-এর হিসেব বলছে, ২১ অগাস্ট পর্যন্ত ০.২৪ কোটি টাকার ২ হাজার টাকার নোট জমা পড়েছে ব্যাঙ্কগুলিতে। যার নির্যাস, দেশে চলা ৯৩ শতাংশ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েছে।
৩০ সেপ্টেম্বর পেরিয়ে গেলে কী হবে?
সেপ্টেম্বরে এই শতাংশটা আরও বাড়বে বলেই আশা। কারণ, ৩০ সেপ্টেম্বরই ডেডলাইন। সূত্রের খবর, আগামী ১ অক্টোবর ২ হাজার টাকার নোটের ভবিষ্যত্ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে আরবিআই। বোঝা যাবে, যে সব ২ হাজার টাকার নোট ৩০ সেপ্টেম্বরের মধ্যেও জমা পড়েনি, সেগুলির ভবিষ্যত্ কী হতে পারে।
২ হাজার টাকার নোট জমা দেওয়ার নিয়ম কী?
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যে কোনও ব্যক্তি যত ইচ্ছে ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারেন। কোনও নির্দিষ্ট সীমা নেই। এমনকী কোনও আইডি প্রুফ বা রিক্যুয়েস্ট স্লিপ ছাড়াই জমা করা যাবে ২ হাজার টাকার নোট। তবে আপনি যদি ২০ হাজার টাকার বেশি এই নোট অ্যাকাউন্টে জমা করতে চান, তা হলে রিকুইজিশন স্লিপ লাগবে। ব্যাঙ্কের পাশাপাশি আরবিআইয়ের ১৯টি আঞ্চলিক দফতরে গিয়েও ২ হাজার টাকার নোট জমা করতে পারবেন গ্রাহকেরা।